বেলেঘাটায় নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন কুণাল ঘোষ। ওই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। অভিযোগ, দলের কয়েক জন কর্মী কয়েক জায়গায় সিপিএম প্রার্থী পারমিতা রায়ের পোস্টারের উপরে তাঁর পোস্টার সাঁটিয়ে দেন। তা জানতে পেরেই সক্রিয় হন কুণাল। কর্মীদের ডেকে কড়া বার্তা দিয়ে জানিয়ে দেন, তিনি এ সব পছন্দ করেন না। স্থানীয় সিপিএম নেতাকে ডেকে বলে দেন, এ ধরনের পদক্ষেপ তিনি সমর্থন করেন না। বেলেঘাটায় সিপিএম প্রার্থী পারমিতার পোস্টারের উপরে কয়েক জন তৃণমূল কর্মী কুণালের পোস্টার সাঁটিয়ে দেন। খবর পেয়ে সেখানে যান তৃণমূল নেতা। নিজেই তিনি নিজের পোস্টার ছিঁড়ে ফেলেন। কর্মীদের কড়া বার্তা দেন। বলেন, ‘বেশি উৎসাহী কর্মী আমার প্রয়োজন নেই। আমি এ সব পছন্দ করি না। আপনারা আপনাদের পোস্টার সাঁটিয়ে দিন। কেউ বাধা দিলে আমাকে বলবেন।’
Kunal Ghosh Torn His Own Poster In Beleghata, Viral Video