বহরমপুরে ধুন্ধুমার। প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হল কংগ্রেসের দাপুটে নেতা অধীররঞ্জন চৌধুরীকে। অভিযোগ, শনিবার সকালে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারের সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মীরা। দু’পক্ষের পালটা স্লোগান ঘিরে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতির চেহারা নেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়। তাঁরা অধীর চৌধুরীকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। ঘটনায় রীতিমতো মেজাজ হারান কংগ্রেস নেতা। তৃণমূল কর্মী-সমর্থকদের ‘কুকুরের বাচ্চা’ বলে কটাক্ষ করেন তিনি। পাল্টা তৃণমূলের দাবি,'কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী বহিরাগতদের নিয়ে এসে মিছিল করছেন। এবং তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে অকারণে ভয় দেখিয়েছে।'
TMC Congress Clash During Adhir Chowdhury Election Campaign 2026