'নগ্ন ছবি পাঠাও', অক্ষয় কুমারের মেয়ে নিতারাকে কুপ্রস্তাব, গ্রেফতার ১

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কিশোরী মেয়েকে ঘিরে সাইবার হয়রানির এক চাঞ্চল্যকর ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র সাইবার বিভাগ। জানা গিয়েছে, একটি অনলাইন গেম খেলার সময় এক ব্যক্তি তাঁর ১৩ বছর বয়সী মেয়ে নিতারার কাছে নগ্ন ছবি চেয়েছিল।

Advertisement
'নগ্ন ছবি পাঠাও', অক্ষয় কুমারের মেয়ে নিতারাকে কুপ্রস্তাব, গ্রেফতার ১
হাইলাইটস
  • বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কিশোরী মেয়েকে ঘিরে সাইবার হয়রানির এক চাঞ্চল্যকর ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র সাইবার বিভাগ।
  • জানা গিয়েছে, একটি অনলাইন গেম খেলার সময় এক ব্যক্তি তাঁর ১৩ বছর বয়সী মেয়ে নিতারার কাছে নগ্ন ছবি চেয়েছিল।

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কিশোরী মেয়েকে ঘিরে সাইবার হয়রানির এক চাঞ্চল্যকর ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র সাইবার বিভাগ। জানা গিয়েছে, একটি অনলাইন গেম খেলার সময় এক ব্যক্তি তাঁর ১৩ বছর বয়সী মেয়ে নিতারার কাছে নগ্ন ছবি চেয়েছিল।

মহারাষ্ট্র সাইবার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক যশবী যাদব জানান, বিষয়টি সামনে আসার পরই তদন্ত শুরু হয় এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি সামনে আনার উদ্দেশ্যে মুম্বইয়ের আর ডি ন্যাশনাল কলেজে একটি সাইবার সচেতনতা কর্মসূচিরও আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।

সেই কর্মসূচিতেই অক্ষয় কুমারের একটি পুরনো বক্তব্য তুলে ধরা হয়। তিনি জানান, কয়েক মাস আগে তাঁর মেয়ে একটি অনলাইন গেম খেলছিল। প্রথমে অপরিচিত ব্যক্তি ভদ্রভাবে কথা বলা শুরু করে, খেলার প্রশংসা, সাধারণ আলাপচারিতা, সবই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু আচমকাই ওই ব্যক্তি জানতে চায়, সে ছেলে না মেয়ে। নিতারা নিজেকে মেয়ে বলার পরই পরিস্থিতি বদলে যায়।

এরপরই ওই ব্যক্তি সরাসরি নগ্ন ছবি পাঠানোর অনুরোধ করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিতারা সঙ্গে সঙ্গে কথোপকথন বন্ধ করে মাকে বিষয়টি জানায়। অক্ষয় কুমার জানান, তাঁর মেয়ের এই দ্রুত প্রতিক্রিয়াই বড় বিপদ এড়াতে সাহায্য করেছে।

অভিনেতা আরও বলেন, এ ধরনের ঘটনাই সাইবার অপরাধের সূচনা হতে পারে, যা পরবর্তীতে ব্ল্যাকমেল বা ‘সেক্সটরশন’-এ রূপ নেয়। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা মানসিক চাপে পড়ে গুরুতর সিদ্ধান্তও নিয়ে ফেলেন। তাই ডিজিটাল দুনিয়ায় শিশুদের সচেতন করা অত্যন্ত জরুরি বলেই তিনি মনে করেন।

এই প্রসঙ্গে অক্ষয় কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে স্কুল স্তরে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ক্লাস চালুরও আবেদন জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।

 

POST A COMMENT
Advertisement