Advertisement
মনোরঞ্জন

Deepika Padukone Baby Bump: নতুন বিলাসবহুল বাড়ির তদারকিতে ব্যস্ত রণবীর, সঙ্গী দীপিকার বেবি বাম্প স্পষ্ট

deepika padukone ranveer singh  dua
  • 1/9

শিরোনামে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সম্প্রতি নানা কারণে চর্চায় রয়েছেন এই তারকা জুটি। শীঘ্রই দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন রণবীর- দীপিকা।

deepika padukone ranveer singh
  • 2/9

দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর আগেই দীপিকা ও রণবীরের নতুন বিলাসবহুল বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির এক ঝলক দেখা গেছে।

deepika padukone ranveer singh bungalow
  • 3/9

নেটমাধ্যমে দীপিকা ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁদের নতুন বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

Advertisement
deepika padukone baby bump
  • 4/9

সাদা রঙের কো-অর্ড পোশাকে সব সময়ের মতো স্টাইলিশ দীপিকা। অন্যদিকে রণবীর রয়েছেন ক্যাজুয়াল লুকে। তাঁর পরনে লাল রঙা টি-শার্ট, কালো ট্রাউজার এবং কালো টুপি।

deepika padukone ranveer singh new home
  • 5/9

নতুন বাড়ির ব্যালকনি থেকে জায়গাটি দেখছিলেন দীপিকা ও রণবীর। দু'জনের চোখে মুখে আনন্দ স্পষ্ট। জুটিকে এভাবে দেখে অনুগামীরাও খুশি। 

deepika ranveer viral
  • 6/9

 দীপিকা ও রণবীর নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত। এদিকে সকলের নজর গেল অভিনেত্রীর বেবি বাম্পের দিকে। 'মম-টু-বি' দীপিকার বেবি বাম্প স্পষ্ট।

deepika padukone ranveer singh baby
  • 7/9

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মা হওয়ার পরই দীপিকা তাঁর নতুন বাড়িতে উঠবেন। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত এই তারকা দম্পতির বিলাসবহুল নতুন বাড়িটির মূল্য প্রায় ১১৯ কোটি টাকা।

Advertisement
deepika padukone
  • 8/9

দীপিকা ও রণবীরের এই বাড়িটিকে ভারতের অন্যতম ব্যয়বহুল তারকা-বাসভবন হিসেবে গণ্য করা হচ্ছে। ২০১৮ সালে দীপিকা ও রণবীর বিয়ে করেন।

deepika ranveer pregnant
  • 9/9

বিয়ের ছয় বছর পর, ২০২৪ সালে দীপিকা ও রণবীর তাঁদের কন্যা দুয়াকে স্বাগত জানান। এখন দীপিকা তাঁর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।


 

Advertisement