
ঐশ্বর্য রাই বচ্চনফের শিরোনামে ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তথা বচ্চন পরিবারের বৌ, ঐশ্বর্য যখনই ক্যামেরার সামনে আসেন, তাঁর স্টাইল সকলের নজর কাড়ে। বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে নিজের সাজসজ্জায় বরাবরই চমক সৃষ্টি করা ঐশ্বর্য আবারও সবার মন জয় করেছেন। সম্প্রতি তাঁকে বিমানবন্দরে দেখা গেছে, যেখানে তিনি বেছে নিয়েছিলেন সাধারণ অথচ অভিজাত এক 'অল-ব্ল্যাক' (পুরো কালো) লুক।
কোনও জমকালো পোশাক বা গয়না ছাড়াই তাঁকে অপূর্ব দেখাচ্ছিল। অভিনেত্রী প্রমাণ করেছেন যে, প্রকৃত স্টাইল লুকিয়ে থাকে আত্মবিশ্বাস ও সরলতার মধ্যেই। ঐশ্বর্যের সাজের পাশাপাশি তাঁর শারীরিক গড়নের পরিবর্তনও ছিল নজরকাড়া। ছবি দেখে মনে হচ্ছে, তিনি বেশ কিছুটা ওজন কমিয়েছেন।

'উইম্যান ইন ব্ল্যাক'
ঐশ্বর্য একটি কালো রঙের ফিটেড ব্লেজার পরেছিলেন, যাতে ছিল হালকা কারুকাজ। কোটের এই কারুকাজ তাঁর সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। এর সঙ্গে তিনি পরেছিলেন একটি কালো টপ এবং হোয়াইড- লেগ ট্রাউজার্স। পুরো পোশাকের সমন্বয়টি ছিল চমৎকার—যা যেমন স্টাইলিশ, তেমনি ভ্রমণের জন্যও আরামদায়ক।
সাজে বাড়তি মাত্রা যোগে ট্রেঞ্চ কোট
নিজের সাজকে আরও রাজকীয় করে তুলতে ঐশ্বর্য একটি কালো টেক্সচারযুক্ত ট্রেঞ্চ কোট বেছে নিয়েছিলেন। এটি কেবল স্টাইলের বিষয়ই ছিল না, বরং ভ্রমণের জন্য একটি ব্যবহারিক ও বুদ্ধিদীপ্ত ফ্যাশন পছন্দও ছিল। এটি তাঁর 'অল-ব্ল্যাক' লুকে এক বিশেষ মাত্রা যোগ করেছিল।
ব্যাগ ও বুট - সাজের অন্যতম আকর্ষণ
ঐশ্বর্য তাঁর কালো পোশাকের সঙ্গে মানানসই কালো রঙের বুট ও ব্যাগ নিয়েছেন। সঙ্গে ছিল একটি কালো চামড়ার সুগঠিত হ্যান্ডব্যাগ। ব্যাগটির বাঁশের আদলে তৈরি হাতল বা হ্যান্ডেল সবার নজর কেড়েছে। অন্যদিকে, ট্রাউজার্সের নিচ দিয়ে দেখা যাচ্ছে কালো পয়েন্টেড বুট। ফলস্বরূপ আরও স্মার্ট ও আকর্ষণীয় লাগছে নায়িকাকে।
গ্ল্যামারাস লুক
বিমানবন্দরের জন্য তিনি হালকা মেকআপ বেছে নিয়েছিলেন, যা তাঁর পোশাকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গিয়েছিল। সাজ পূর্ণ করতে তিনি তাঁর চিরচেনা হেয়ারস্টাইলটিই বেছে নেন। বরাবরের মতোই তিনি চুল স্ট্রেইট রেখে মাঝখানে সিঁথি করে খোলা রেখেছিলেন। তাঁর ঠোঁটের গোলাপি-লাল লিপস্টিক পুরো সাজে এক গ্ল্যামারাস ছোঁয়া এনে দিয়েছিল।