Advertisement

কড়া টক্করের পর বিগ বস জয়ী রুবিনা দিলাইক, রানার-আপ রাহুল বৈদ্য

Aajtak Bangla | কলকাতা | 22 Feb 2021, 12:39 AM IST

বিগ বস সিসন ১৪ জিতলেন রুবিনা দিলাইক। ৩৬ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেলেন তিনি। পেলেন উইনার্স ট্রফি। প্রতিযোগিতায় রানার-আপ হলেন রাহুল বৈদ্য। রুবিনা দিলাইক, রাহুল বৈদ্য, নিকি তাম্বলি, আলি গনি ও রাখি সাওয়ান্তের মধ্যে হয় গ্র্যান্ড ফিনালের লড়াই।

রুবিনা দিলাইকরুবিনা দিলাইক

highlights

      12:24 AM(5 years ago)

      বিগবস জয়ী রুবিনা দিলাইক

      Posted by :- pritam

      বিগ বস সিসন ১৪ জয়ী রুবিনা দিলাইক। ৩৬ লক্ষ টাকা পুরস্কার মূল্য তাঁর ঝুলিতে। রানার-আপ হলেন রাহুল বৈদ্য। 

      12:12 AM(5 years ago)

      প্রতিযোগিতার বাইরে নিকি তাম্বলি

      Posted by :- pritam

      রাখি সাওয়ান্ত, আলি গোনির পর প্রতিযোগিতার বাইরে নিকি তাম্বলি। লড়াই জারি রাহুল বৈদ্য ও রুবিনা দিলাইকের মধ্যে।

      12:04 AM(5 years ago)

      এক সঙ্গে কালার্স-এর তারকারা

      Posted by :- pritam

      কালার্স চ্যানের বিভিন্ন অনুষ্ঠানের শিল্পীরা একসঙ্গে নৃত্য পরিবেশন করলেন। 

      11:42 PM(5 years ago)

      রাহুল ও আলির সঙ্গে জমিয়ে দিলেন নিকি

      Posted by :- pritam

      'ইয়ে দোস্তি' গানে বন্ধুত্বের নয়া নজির তৈরি করলেন আলি ও রাহুল। সঙ্গ দিলেন নিকিও। আউটডোর পারফরম্যান্স করলেন তাঁরা

      Advertisement
      11:10 PM(5 years ago)

      শো-তে হঠাৎই হাজির ধর্মেন্দ্র, সলমনের সঙ্গে চলছে জমিয়ে হুল্লোর

      Posted by :- Aniruddha Chakraborty

      শো-এর বিনোদনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে মঞ্চে হাজির বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সেই সঙ্গে সেটে সলমন খানের সামনে শোলে সিনেমার একটি দৃশ্যকে অভিনয় করে দেখান।

       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       

      A post shared by ColorsTV (@colorstv)

       

      10:52 PM(5 years ago)

      রাহুল মহাজনের নাচে হাসির রোল

      Posted by :- pritam

      রাহুল মহাজনকে নাচের স্টেপস দেখাতে বললেন সলমন। আর তারপর এমন নাচলেন রাহুল যে একেবারে হাসির রোল পড়ে গেল। 

      10:14 PM(5 years ago)

      শো-এর বাইরে আলি গনি

      Posted by :- pritam

      বিগ বসের ফিনালেতে আরও চমক। ট্রফির লড়াই থেকে বেরিয়ে গেলেন আলি গনি। 

      9:52 PM(5 years ago)

      প্রতিযোগীদের স্বাগত জানালেন মাধুরী

      Posted by :- pritam

      বিগবসের প্রতিযোগীদের স্বাগত জানালেন মাধুরী। তিনি বলেন, রুবিনা জিতলে সেই জয় হবে সাহসের জয়। আলি জিতলে তিনি বন্ধুত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। রাহুল জিতলে তা প্রমাণ করবে জীবন কাউকে দ্বিতীয়বার সুযোগ দিলে কীভাবে সেটাকে সাফল্যে পরিণত করতে হয়। রাখি জিতলে তা হবে বিনোদনের জয়। আর যাঁরা নিজের ইচ্ছার মালিক, নিকির জয় হবে সেই সব মানুষদের জন্য।

       

      9:12 PM(5 years ago)

      অনুষ্ঠানে জমজমাট নাচ

      Posted by :- pritam

      অনুষ্ঠানে শুধু নোরা ফতেহিই নয়, নেচে জমিয়ে দিলেন সোনালী ফোগটও। তিনি নাচলেন 'টিপ টিপ বরসা পানি' গানে। সঙ্গ দিলেন সলমন।

       

       

       

       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       

      A post shared by ColorsTV (@colorstv)

      Advertisement
      8:47 PM(5 years ago)

      কেমন হবে সলমানের পোশাক?

      Posted by :- pritam

      ফিনালেতে সলমান খানের পোশাক কেমন হবে তা নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের। ডিজাইনার অ্যাশলে রেবেলো ইতিমধ্যেই একটি সাদারঙের কোটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কোটের বর্ডার কালো রঙের।

       

       

      8:24 PM(5 years ago)

      শো তে এলেন 'রীতেশ'

      Posted by :- pritam

      ফিনালেতে রাখিকে রীতেশের সঙ্গে দেখা করালেন সলমান খান। তবে এই তিনি রাখির স্বামী নন, তিনি রীতেশ দেশমুখ।

       

       

       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       

      A post shared by ColorsTV (@colorstv)

      8:19 PM(5 years ago)

      শো ছাড়লেন রাখি সাওয়ান্ত

      Posted by :- pritam

      বিগ বসের গোটা সিসনের মতো ফিনালেতেও চমক। ১৪ লক্ষ টাকা নিয়ে শো ছাড়লেন অন্যতম শক্তিশালী প্রতিযোগী রাখি সাওয়ান্ত। আর সেরার দৌড়ে নেই তিনি। 

       

       

       

      Advertisement