Chitrangada Nawazuddin: নওয়াজউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি, পরিচালকের দুর্ব্যবহারে ছবি ছেড়েছিলেন চিত্রাঙ্গদা

Bollywood Gossips: 'বাবুমশাই বন্দুকবাজ' ছবিতে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত ছিল চিত্রাঙ্গদার। শ্যুটিং সেটে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে, যে শেষ পর্যন্ত ছবিটি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন অভিনেত্রী।

Advertisement
নওয়াজউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি, পরিচালকের দুর্ব্যবহারে ছবি ছেড়েছিলেন চিত্রাঙ্গদা নওয়াজুদ্দিন, চিত্রাঙ্গদা

বলিউডের অত্যন্ত পরিচিত মুখ চিত্রাঙ্গদা সিং। চলচ্চিত্র জগতের অন্যতম গ্ল্যামারাস এই অভিনেত্রী প্রতিটি ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে 'বাবুমশাই বন্দুকবাজ' (Babumoshai Bandookbaaz) ছবিতে কাজ করার অভিজ্ঞতা তাঁর জন্য ছিল অত্যন্ত তিক্ত। শ্যুটিংর সেটে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে চিত্রাঙ্গদা শেষ পর্যন্ত ছবিটি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। 

সম্প্রতি এক পডকাস্টে জীবনে ঘটে যাওয়া কিছু তিক্ত অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করেছেন চিত্রাঙ্গদা। কীভাবে সেটে অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এক পরিচালক, তিনি সে বিষয়ে কথা বলেছেন। চিত্রাঙ্গদা জানান, 'বাবুমশাই বন্দুকবাজ' ছবির জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে শ্যুটিং করছিলেন। নওয়াজউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ছিল তাঁর। এমনকি, দু'জনের চুম্বন দৃশ্যও ছিল। বিছানায় এই ঘনিষ্ঠ দৃশ্যটি করার কথা ছিল নওয়াজুদ্দিন ও চিত্রাঙ্গদার। কিন্তু চিত্রাঙ্গদা সেই দৃশ্যটি করতে পারেননি। শেষমেশ পরিচালক রেগে গিয়ে পুরো ইউনিটের সামনে চিৎকার করে বলতে থাকেন, 'এসো, নায়কের ওপর উঠে বসো।' একথা শুনে চিত্রাঙ্গদা হতবাক হয়ে যান এবং তৎক্ষণাৎ ছবিটি ছেড়ে দেন।

ক্ষোভ প্রকাশ করেন চিত্রাঙ্গদা

চিত্রাঙ্গদা নিজেই এক সাক্ষাৎকারে এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি বলেন যে, তাঁর ও নওয়াজুদ্দিনের মধ্যকার ঘনিষ্ঠ দৃশ্যগুলোর শ্যুটিং আগেই হয়ে গিয়েছিল। কিন্তু পরিচালক কুশান নন্দী তাতে সন্তুষ্ট ছিলেন না। তিনি চুম্বন দৃশ্যটি আরও ৭ সেকেন্ড দীর্ঘ করতে চেয়েছিলেন। তিনি দৃশ্যটি পুনরায় শ্যুট করার জন্য চাপ দিতে থাকেন। তিনি চিত্রাঙ্গদাকে বলেন যে, ওই দৃশ্যে তাঁকে নওয়াজের ওপর বসতে হবে। ঘনিষ্ঠ দৃশ্যটি শ্যুট করার জন্য তিনি তাঁকে জোরপূর্বক চাপ দেন এবং দুর্ব্যবহার করেন। এমন আচরণে অতিষ্ঠ হয়ে তিনি মাঝপথেই ছবিটি ছেড়ে দেন। চিত্রাঙ্গদা ছবিটি ছেড়ে দেওয়ার পর নওয়াজুদ্দিনের বিপরীতে বিদিতা বাগকে দেখা যায়।

প্রসঙ্গত, খুব একটা বেশি ছবিতে অভিনয় করেন না চিত্রাঙ্গদা। খুব বেছে কাজ করেন তিনি। এরপর 'মাতৃভূমি' ছবিতে দেখা যাবে চিত্রাঙ্গদাকে। এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে সলমন খানের বিপরীতে। এই ছবির নাম শুরুতে ছিল 'ব্যাটল অফ গালওয়ান' (Battle of Galwan)। সলমন ও চিত্রাঙ্গদা অভিনীত এই ছবি কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।
 

Advertisement

POST A COMMENT
Advertisement