Shahrukh Khan: ব্যক্তিগত জেট, পাঁচতারা হোটেলে যাতায়াত, 'জিরো' থেকে শাহরুখের প্রাক্তন দেহরক্ষীর বিলাসবহুল জীবনযাপন

Shahrukh Khan's Bodyguard: ইয়াসিনের কাছে শাহরুখের সান্নিধ্যে কাটানো এক দশক শুধুমাত্র একটি চাকরি ছিল না। এটি ছিল এমন এক সফর যা তাঁর পুরো জীবন বদলে দিয়েছিল।

Advertisement
ব্যক্তিগত জেট, পাঁচতারা হোটেলে যাতায়াত, 'জিরো' থেকে শাহরুখের প্রাক্তন দেহরক্ষীর বিলাসবহুল জীবনযাপন শাহরুখ খান (ছবি: পিটিআই)

শাহরুখ খানের অনুগামীর সংখ্যা বিপুল। 'কিং খান'-র সঙ্গে যুক্ত সকলে আলোচনায় থাকেন। শাহরুখের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান, দীর্ঘ সময় ধরে তাঁর ছায়ার মতো পাশে ছিলেন। ইয়াসিনের কাছে শাহরুখের সান্নিধ্যে কাটানো এক দশক শুধুমাত্র একটি চাকরি ছিল না। এটি ছিল এমন এক সফর যা তাঁর পুরো জীবন বদলে দিয়েছিল। একটা সময় ছিল যখন তিনি কখনও বিমান চোখেই দেখেননি। আর এরপরই এল এমন এক সময়, যখন 'কিং খান'-এর সঙ্গী হয়ে দেশ-বিদেশ ঘোরার সুবাদে তাঁর আটটি পাসপোর্ট বিভিন্ন দেশের ভিসার স্ট্যাম্পে ভরে গিয়েছিল।

এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ইয়াসিন জানান , শাহরুখ খানের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছিল। তিনি এমন সব বিলাসিতার অভিজ্ঞতা লাভ করেছিলেন, যা তিনি আগে কখনও কল্পনাও করেননি। ইয়াসিন বলেন, "আমার জীবন অনেকটা শাহরুখ স্যারের মতোই হয়ে উঠেছিল। আমি তাঁর সঙ্গে ব্যক্তিগত বিমানে চড়ে সারা বিশ্ব ঘুরেছি এবং বিশ্বের সবচেয়ে দামী সব পাঁচতারা হোটেলে সময় কাটিয়েছি। আমার আটটি পাসপোর্ট ছিল, যার প্রতিটিই ছিল বিভিন্ন দেশের স্ট্যাম্পে ভরা। আমার কাছে পুরো বিষয়টা ছিল স্বপ্নের মতো; কারণ শাহরুখের সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনও কাছে থেকে কোনও বিমানও দেখিনি।"

শাহরুখ খান একজন দায়িত্ববান বাবা:ইয়াসিন 

২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত যিনি শাহরুখ খানের ছায়ার মতো তাঁর পাশে ছিলেন, সেই ইয়াসিন এই সুপারস্টারের এমন একটি দিক প্রত্যক্ষ করেছেন যা  গ্ল্যামার দুনিয়ার থেকে সম্পূর্ণ আড়ালে ছিল। ইয়াসিনের মতে, নিজের অত্যন্ত ব্যস্ত সময়সূচি সত্ত্বেও শাহরুখ খান একজন অত্যন্ত দায়িত্ববান বাবা। তিনি তাঁর সন্তান—আরিয়ান, সুহানা এবং আব্রামের জীবনের ছোট-বড় ​​প্রতিটি মুহূর্তের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। সন্তানদের খেলাধুলার অনুষ্ঠানই হোক কিংবা স্কুলে পৌঁছে দেওয়া- ক্লান্তি বা অবসাদ যাই থাকুক না কেন, শাহরুখ সর্বদা সেখানে উপস্থিত থাকেন। এমনকী, যখন তিনি বিদেশে শ্যুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখনও তিনি অনলাইনে পড়াশোনায় সহায়তা করে সন্তানদের পরীক্ষার প্রস্তুতির কাজে সাহায্য করতেন।

Advertisement

আরিয়ান সম্পর্কে তিনি কী বললেন?

পেশাগত জীবনে শাহরুখ যতটা ব্যস্ত, পরিবারের প্রতি তিনি ঠিক ততটাই নিবেদিতপ্রাণ। ইয়াসিন স্মৃতিচারণ করে বলেন যে, শাহরুখ প্রতি বছর তাঁর পরিবারের সঙ্গে লন্ডনে দু'মাসের জন্য ছুটি কাটাতে যেতেন। সেখানে তিনি অন্য যে কোনও সাধারণ মানুষের মতোই হাইড পার্কে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেন। ইয়াসিন আরও জানান যে, গত ১০ বছরের মধ্যে একবারও তিনি শাহরুখকে তাঁর স্ত্রী গৌরী খানের কাছে এমন কোনও কথা বলতে শোনেননি যে, তিনি খুব ক্লান্ত এবং তাই কোনও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। পরিবারের প্রতি তাঁর এই গভীর নিষ্ঠা ও ভালোবাসা সত্যিই অত্যন্ত প্রশংসার যোগ্য। ইয়াসিন,আরিয়ান ও সুহানাকে ছোটবেলা থেকেই বড় হতে দেখেছেন। আরিয়ান খানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান যে, শুরু থেকেই আরিয়ান অত্যন্ত ভদ্র ও বিনয়ী স্বভাবের। ইয়াসিনের কথায়, "আরিয়ান তাঁর থেকে বয়সে বড়দের অত্যন্ত শ্রদ্ধা করে। আর এর পুরো কৃতিত্বই শাহরুখের। তাঁর থেকে পাওয়া পারিবারিক মূল্যবোধের। সন্তানদের 'মাটিতে পা রেখে চলতে' তিনি যে শিক্ষা দিয়েছেন,তা তাঁদের আচরণে স্পষ্টভাবে ফুটে ওঠে।"

নিজের কোম্পানি প্রতিষ্ঠা 

২০১১ সালে ব্যক্তিগত কারণে ইয়াসিন শাহরুখ খানের সঙ্গ ত্যাগ করেন। কিন্তু তাঁদের পারস্পরিক সম্পর্কের বিন্দুমাত্র অবনতি ঘটেনি। শাহরুখ কেবল তাঁর এই সিদ্ধান্তকেই সম্মান জানাননি, তিনি বলেছিলেন যে, তাঁর দরজা ইয়াসিনের জন্য সর্বদা খোলা থাকবে। পরবর্তীতে, ২০১৫ সালে ইয়াসিন 'YK PROSEC' নামে নিজের একটি নিরাপত্তা সংস্থা (সিকিউরিটি কোম্পানি) চালু করেন। বর্তমানে তাঁর এই সংস্থাটি বলিউড এবং দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছে পছন্দের তালিকায় সবার শীর্ষে রয়েছে। বিরাট কোহলি- অনুষ্কা শর্মা,  প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের মতো বড় তারকাদের বিয়ে থেকে শুরু করে আম্বানি পরিবারের বিভিন্ন বিশাল অনুষ্ঠান-আয়োজনের নিরাপত্তা সব কিছুর দায়িত্বই তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেন।


 

POST A COMMENT
Advertisement