Sonu Nigam Illness: গুরুতর অসুস্থ সোনু! দুর্বল স্নায়ু, তীব্র যন্ত্রণা সত্ত্বেও বাতিল করলেন না শো! কী হয়েছে?

Sonu Nigam Health Update: শারীরিক কষ্ট সত্ত্বেও পেশাগত দায়িত্বের কথা ভোলেননি সোনু নিগম। শারীরিক অবস্থার কথা সকলকে জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন গায়ক।

Advertisement
গুরুতর অসুস্থ সোনু! দুর্বল স্নায়ু, তীব্র যন্ত্রণা সত্ত্বেও বাতিল করলেন না শো! কী হয়েছে? সোনু নিগম

অসুস্থ সোনু নিগম। গত কয়েকদিন ধরেই প্রবল অসুস্থতায় সমস্যায় ভুগছেন তিনি। শারীরিক কষ্ট সত্ত্বেও পেশাগত দায়িত্বের কথা ভোলেননি তিনি। শারীরিক অবস্থার কথা সকলকে জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন গায়ক। ঠিক কী হয়েছে, এখন কেমন আছেন?  
 
শারীরিক যন্ত্রণায় সোনু নিগম

সম্প্রতি সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। মুম্বইতে একটি লাইভ পারফরম্যান্সের আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন গায়ক। তিনি জানিয়েছেন যে তিনি 'পিনচড নার্ভ' (নার্ভ বা স্নায়ু চেপে যাওয়া)-র সমস্যায় ভুগছেন। এই সমস্যাটি শনাক্ত করার জন্য গত এক সপ্তাহ ধরে তিনি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, "আমার স্নায়ু চেপে গেছে (পিনচড নার্ভ)। এক সপ্তাহ ধরে আমার এমআরআই (MRI) ও সিটি স্ক্যান (CT scan) করা হচ্ছে। আমাকে প্রচুর ওষুধ খেতে হচ্ছে।" চিকিৎসার সময় যে তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে, সেকথাও তিনি উল্লেখ করেছেন। সোনু জানান, তাঁর ফিজিওথেরাপি সেশনগুলো বেশ যন্ত্রণাদায়ক ছিল এবং ব্যথা সামলানোর জন্য তিনি বর্তমানে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন।

সোনু নিগম বলেন, ফিজিওথেরাপি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। তার কথায়, "আমি এখন ব্যথানাশক ওষুধ খাচ্ছি এবং এর ফলে আমার গলা কিছুটা বসে গেছে বা গলায় অস্বস্তি হচ্ছে।" শারীরিক কষ্ট সত্ত্বেও সোনু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁর মুম্বইয়ের আসন্ন কনসার্ট বাতিল করার কোনও ইচ্ছে তাঁর নেই। দীর্ঘ সময় পর তিনি মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন এবং পরিস্থিতি যা-ই হোক না কেন, তিনি পারফর্ম করবেনই। তিনি আরও জানান যে, পেশী শিথিল করার জন্য তাঁকে যে ওষুধ দেওয়া হয়েছিল, তার প্রভাব তাঁর গলার ওপর পড়েছে। একজন গায়কের ক্ষেত্রে লাইভ শো-এর আগে কণ্ঠস্বর বসে যাওয়া বা কর্কশ হয়ে যাওয়াটা উদ্বেগের বিষয়।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

Advertisement

সোনু নিগম তাঁর ভক্তদের আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি যা-ই হোক, তিনি পারফর্ম করবেন। তাঁর ভিডিওটি দেখার পর ভক্তরা যথেষ্ট উদ্বেগে রয়েছেন। শিল্পীর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন তাঁরা। সেই সঙ্গে সোনুকে পারফরম্যান্স চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। 

প্রসঙ্গত, বছরখানেক আগে শিরদাঁড়ায় চোট পেয়েছিলেন সোনু নিগম। সেসময় ঠিক মতো দাঁড়াতেও পাচ্ছিলেন না তিনি। তীব্র কষ্ট সহ্য করেও, যন্ত্রণা নিয়েই অনুষ্ঠান করেছিলেন সোনু। 

 

POST A COMMENT
Advertisement