Uorfi Javed Religion Conversion: ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন উরফি? প্রশ্ন উঠতে নিজেই মুখ খুললেন

Uorfi Javed Controversies: উর্ফি বরাবরই বেশ সাহসী এবং কোনও রাখঢাক ছাড়াই নিজের মতামত প্রকাশ করেন। এবার এক সমালোচককে কড়া জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement
ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন উরফি? প্রশ্ন উঠতে নিজেই মুখ খুললেন  উরফি জাভেদ

আলোচনায় থাকেন উরফি জাভেদ। তাঁর যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। ছোট পর্দার মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন। উরফি মানেই নিত্যনতুন চমক। ফের চর্চায় উরফি। তবে এবার ফ্যাশন সম্পর্কিত কোনও বিষয়ে না। এবার প্রশ্ন উঠছে তাঁর ধর্ম নিয়ে। 

উর্ফি জাভেদ তাঁর স্পষ্টবাদী স্বভাব এবং অনন্য ফ্যাশন ক্যুইন হিসাবে  পরিচিত। উর্ফি বরাবরই বেশ সাহসী এবং কোনও রাখঢাক ছাড়াই নিজের মতামত প্রকাশ করেন। এবার এক সমালোচককে কড়া জবাব দিলেন অভিনেত্রী। আসলে, সোশ্যাল মিডিয়ার এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে দাবি করেছিলেন যে উর্ফি তাঁর ধর্ম ও নাম—উভয়ই পরিবর্তন করেছেন। ওই নেটিজেন দাবি করেন, উর্ফি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তিনি আরও বললেন, উরফি নাকি নিজের নাম বদলে 'রিতা ভরদ্বাজ' রেখেছেন। এছাড়া অভিযোগ তোলা হয় যে, উর্ফির কোনও প্রতিভা নেই এবং তিনি কেবল স্বল্প বসনা হয়ে শরীর প্রদর্শন করেই প্রচারের আলোয় থাকেন।

সেই নেটিজেন উর্ফিকে অর্ধনগ্ন অবস্থায় দেখে অস্বস্তি বোধ করার কথাও জানিয়েছিলেন। উর্ফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ব্যবহারকারীর ভিডিওটি শেয়ার করেন এবং মিথ্যা খবর ছড়ানোর জন্য তাঁকে ভর্ৎসনা করেন। ধর্ম ও নাম পরিবর্তনের দাবিকে উর্ফি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ব্যবহারকারীকে ধমক দিয়ে অভিনেত্রী লেখেন, "কী ধরনের বোকারা নিজেদের মিডিয়া ব্যক্তিত্ব বলে দাবি করে? আন্টি, দয়া করে একটু পড়াশোনা বা খোঁজ খবর নিন। আমি কখনওই আমার নাম বা ধর্ম পরিবর্তন করিনি। আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না।"

ওই ব্যবহারকারীর মন্তব্যের জবাবে উর্ফি আরও লেখেন—"আমি শুধু পোশাকেই নগ্ন নই, কথায়-বার্তাতেও নগ্ন; তবে আজ আমার সেই মেজাজ নেই।" ওই ব্যবহারকারী আরও দাবি করেছিলেন যে উর্ফির হাতে কোনও কাজ নেই। এর জবাবে অভিনেত্রী বলেন, "আমার কতগুলো শো আছে তা গুগলে দেখে নিন। আমার সমালোচনা করতে চাইলে সাহসের সঙ্গে করুন, কিন্তু মিথ্যা খবর ছড়াবেন না।" 

Advertisement

প্রসঙ্গত, নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোশাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী। এমনকী প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস। 


 

POST A COMMENT
Advertisement