Advertisement

আমিরের ৩ নম্বর বিয়েতে নাচলেন এক নম্বর দু'নম্বর স্ত্রীরাও, কেমন হল অনুষ্ঠান? দেখুন VIDEO

মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন বলিউড তারকা আমির খান। ঘরোয়া পরিবেশে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু। বলিউডের কয়েক জনকেও দেখা যায়। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। তাঁর মা রিটা পঞ্জাবি হলেও আইরিশ বংশোদ্ভূত। অন্য দিকে, গৌরীর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ ব‌ংশোদ্ভূত। গৌরীর ঠাকুরদা পেশায় একজন ব্রিটিশ লেখক ছিলেন। তিনি বামপন্থী ছিলেন এবং ১৯২০ সালে ভারতে আসেন। উটিতে বড় হয়েছেন গৌরী। ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়াশোনা করেছেন। আমির খান প্রথমে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান আইরা খান এবং জুনেইদ খান। পরে তিনি নিজের সহ-পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তাঁদের ছেলে আজ়াদ। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। তবে, রিনা দত্ত এবং কিরণ রাও, কেউই আমিরকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাঁরা নিজেদের ধর্মই পালন করে গিয়েছেন। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে।

Advertisement
POST A COMMENT