Advertisement
মনোরঞ্জন

Wankhede Stadium Viral Girl: IND vs USA ম্যাচে ওয়াংখেড়েতে নেচে রাতারাতি ভাইরাল, কে এই যুবতী?

তানভি গাডকরি
  • 1/8

মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম আমেরিকা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ম্যাচ চলাকালীন আচমকাই ক্যামেরায় ধরা পড়ে এক তরুণীর প্রাণবন্ত নাচ। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর রাতারাতি ভাইরাল হয়ে যান কনটেন্ট ক্রিয়েটর তানভি গাডকরি।

তানভি গাডকরি
  • 2/8

ভারতীয় দলের জার্সি পরে গ্যালারিতে দাঁড়িয়ে তানভির উচ্ছ্বসিত নাচ এবং নির্ভীক উদযাপন কার্যত ম্যাচের মধ্যেই আলাদা আকর্ষণ তৈরি করে। মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি টিভি ও মোবাইলের পর্দায় চোখ আটকে যায় তাঁর দিকেই।

তানভি গাডকরি
  • 3/8

এই ম্যাচটিই ছিল তানভির জীবনের প্রথম লাইভ ক্রিকেট ম্যাচ দেখা। কিন্তু প্রথমবার মাঠে এসেই এমনভাবে নজর কেড়ে নেবেন, তা তিনি নিজেও ভাবেননি। তাঁর চিয়ারিং এবং নাচের ভিডিও একের পর এক রিল ও শর্টসে ভাইরাল হতে থাকে।

Advertisement
তানভি গাডকরি
  • 4/8

ভিডিও ছড়াতেই গুগলে হু হু করে বাড়তে থাকে ‘Tanvi Gadkari’ সার্চ। কে এই তরুণী, কী করেন, কোথা থেকে এলেন, এই কৌতূহলেই রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন তিনি।

তানভি গাডকরি
  • 5/8

তানভি গাডকর মুম্বইয়ের বাসিন্দা। পেশায় তিনি একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। ইতিমধ্যেই হিন্দি ওয়েব সিরিজ ‘Campus Beats’ (২০২৩), ‘জমানাপার’ এবং ‘Power of Paanch’-এ অভিনয় করে নজর কেড়েছেন।

তানভি গাডকরি
  • 6/8

এছাড়াও একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তানভি। নাচ, ফ্যাশন এবং লাইফস্টাইল বিষয়ক কনটেন্টই তাঁর সোশ্যাল মিডিয়ার মূল আকর্ষণ। ইনস্টাগ্রামে @tanvi__gadkari অ্যাকাউন্টে তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়।

তানভি গাডকরি
  • 7/8

গ্ল্যামারাস লুক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং প্রাণখোলা জীবনযাপন, সব মিলিয়েই তরুণ প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন তানভি। ভ্রমণপ্রিয় এই অভিনেত্রী নিজের জীবন উপভোগ করতে ভালোবাসেন বলেই জানেন তাঁর অনুরাগীরা।

 

Advertisement
তানভি গাডকরি
  • 8/8

ওয়াংখেড়ের গ্যালারিতে নাচের সেই মুহূর্ত যেন তানভির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিল। একদিন আগেও যিনি ছিলেন পরিচিত মহলের মুখ, আজ তিনি সোশ্যাল মিডিয়ার নতুন ভাইরাল তারকা।

Advertisement