Advertisement
মনোরঞ্জন

Taarkata Series Look: সাদামাঠা লুকে প্রিয়াঙ্কা, বিক্রম 'অ্যাংরি ইয়ং ম্যান'! নতুন সিরিজে চমক মেয়াং চ্যাংয়ের

Vikram Chatterjee series
  • 1/9

টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ বিক্রম চট্টোপাধ্য়ায়। এবার প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে টলিউডের 'চকলেট বয়ের'। জি ফাইভে আসছে বিক্রম প্রযোজিত প্রথম কাজ 'তারকাটা'। পরিচালনায় রয়েছেন শমীক রায়চৌধুরী। সিরিজের কাস্টিংরে রয়েছে চমক। প্রকাশ্যে এল সিরিজের বিভিন্ন চরিত্রের লুক। 

Vikram Chatterjee
  • 2/9

এই সিরিজে একেবারে 'অ্যাংরি ইয়ং ম্যান' লুকে রয়েছেন বিক্রম। হাতে বন্দুক, গুলি ছুড়ছেন, চোখেমুখে রাগের অভিব্যক্তি একেবারে স্পষ্ট।     

Vikram Chatterjee taarkata
  • 3/9

বিক্রমের চরিত্রের নাম অগ্নি। এবার তাঁকে দেখা যাবে একজন প্রাক্তন  পুলিশ অফিসারের চরিত্রে। নিজেকে একটা খোলসের মধ্যে আবদ্ধ রেখেছেন। নেশাসক্ত, লক্ষ্যহীনভাবে বেঁচে রয়েছেন অগ্নি। স্মৃতিভ্রষ্টও হয়েছে। একটি খুনের তদন্তে ফিরবেন। সেই তদন্ত তাঁর অতীতের সঙ্গে জড়িত কিনা, এটাই রহস্য।

Advertisement
priyanka sarkar
  • 4/9

বিক্রম ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এবার তাঁকে দেখা যাবে ছন্দা চরিত্রে। অভিনেত্রী এখানে ধরা দিচ্ছেন একেবারে সাদামাঠা লুকে। এই সিরিজের শ্যুটিং চলাকালীনই শ্যুটিং ফ্লোরেই মৃত্যু সংবাদ আসে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। নিজেকে কিছুটা সামনে ফের কাজে ফিরেছিলেন অভিনেত্রী। 

priyanka sarkar series
  • 5/9

ছন্দাকে শুরুতে দেখা যায় একজন পেশাদার ব্যক্তিত্ব হিসেবে, যিনি অত্যন্ত সহমর্মী, সংযত এবং নিজের আবেগ-অনুভূতি সম্পর্কে সর্বদা সতর্ক। তিনি এমন একজন মানুষ যিনি মৃত্যুকে কেবলই একটি 'ক্লিনিক্যাল' বা বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বোঝেন। মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা গভীর আবেগ ছন্দা এখনও পুরোপুরি বোঝেনি।

Meiyang Chang
  • 6/9

'তারকাটা'-তে আরও একটি বড় চমক হল মেয়াং চ্যাং। 'ইন্ডিয়ান আইডল'-খ্যাত  শিল্পীকে এখানে দেখা যাবে খলনায়কের চরিত্রে। এটাই তাঁর প্রথম বাংলা কাজ।  

Meiyang Chang series
  • 7/9

তাঁর চরিত্রের নাম ডোডো। যে নিজেকে একজন প্রগতিশীল, জনহিতৈষী এবং আধুনিক মানুষ হিসেবে উপস্থাপন করে। কিন্তু তাঁর এই ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার আড়ালেই সে লুকিয়ে রাখে চরম নিষ্ঠুরতা বা 'স্যাডিজম'। সে নিজেকে কোনওভাবেই একজন খারাপ মানুষ হিসেবে দেখে না; বরং সে নিজেকে দেখে মানবজাতির বিবর্তন বা ক্রমবিকাশেরই একটি অংশ হিসেবে।

Advertisement
satyam bhattacharya
  • 8/9

'তারকাটা'-তে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়, 'অশোক চৌধুরী' চরিত্রে এবং সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে বুম্বা বাগচি রূপে। আয়ুষ দাসকে দেখা যাবে 'টিনটিন' চরিত্রে। এছাড়াও রয়েছেন দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায়ের মতো শিল্পীরা। 

taarkata series
  • 9/9

কলকাতা, টাকী মিলিয়ে হয়েছে এই 'তারকাটা' সিরিজের শ্যুটিং। সব ঠিক থাকলে খুব শীঘ্রই সিরিজটি স্ট্রিমিং হবে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে।   

Advertisement