
টলিপাড়ার স্টার কিডদের মধ্যে অন্যতম শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া।

ছোটবেলা থেকেই লাইট ক্যামেরা অ্যাকশন দেখে হিয়ারও অভিনয়ের প্রতি অসীম আগ্রহ জন্মেছে।

সম্প্রতি টলিউডে ডেবিউ হয়েছে হিয়ার 'মন মানে না' ছবির মাধ্যমে।

সেই ছবি নিয়ে আলোচনা চলতে চলতেই হিয়ার সাহসী ছবি এবার সামনে এল।

গোলাপি রঙের বিকিনি পরে নীল সমুদ্র সৈকতে দেখা গেল শাশ্বত-কন্যাকে।

বিকিনিতে হিয়া নেট পাড়ার উষ্ণতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন।

হিয়ার গ্ল্যামার থেকে চোখ সরানো দায়। এটা সম্ভবত গোয়ার সি-বিচে তোলা ছবি।

নিয়মিত শরীরচর্চা ও নাচ করার দৌলতে শাশ্বত কন্যার মেদহীন শরীর। আর তাই বিকিনিতে ঝড় তুলেছেন নায়িকা।

বাবার অভিনয়ের উত্তরাধিকার নিয়ে হিয়া পা রেখেছিলেন রুপোলি পর্দায়। তাঁর ডেবিউ ছবি ‘মন মানে না’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক।

কিন্তু ছবি মুক্তি পেতেই দেখা গেল উল্টো ছবি। দর্শক এবং সমালোচক— দুই মহলেই কার্যত মুখ থুবড়ে পড়েছে হিয়ার প্রথম কাজ।

শাশ্বত-কন্যা হিয়া বেশ কিছু বছর লাইমলাইটের আড়ালেই ছিলেন।

প্রথমে ফটোশ্যুট, তারপর বিজ্ঞাপনের মুখ হওয়ার পর সিনেমায় পা রাখেন হিয়া।