Advertisement
মনোরঞ্জন

Rashmika Vijay Marriage Photos: চার হাত এক হল রশ্মিকা -বিজয়ের! দেখুন উদয়পুরে রাজকীয় বিয়ের ছবি

Rashmika mandanna Vijay deverakonda
  • 1/10

দীর্ঘ প্রতীক্ষার অবসান। গুরুবারে চার হাত এক হল রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার। দক্ষিণী জুটির প্রেম, বিয়ের খবর চাউর হওয়ার পর থেকেই সকলের কৌতূহল, আগ্রহ ছিল তাঁদের নিয়ে। নানা জল্পনার পরে, বিয়ের কিছুদিন আগে এই সুখবরে সিলমোহর দেন নায়িকা। যদিও তার আগেই, সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল 'ভিরোশ'-র বিয়ের কার্ড। 

Rashmika Vijay Marriage
  • 2/10

২৬ ফেব্রুয়ারি, উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বসেছিল রশ্মিকা -বিজয়ের বিয়ের আসর। বিজয়ের সংস্কৃতির কথা মাথায় রেখে, তেলুগু রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। এরপর এদিন সন্ধ্যায়, রশ্মিকার কোডাভা রীতি অনুসরণ করা হয়।        

Rashmika mandanna
  • 3/10

সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট লিখলেন নববধূ রশ্মিকা। বিয়ের পরে করা প্রথম পোস্টে বিজয়কে স্বামী বলে সম্বোধন করেছেন দক্ষিণী নায়িকা। জানিয়েছেন, নিজেকে বিজয়ের স্ত্রী হিসাবে পরিচয় দিতে, তিনি আপ্লুত। এই প্রথমবার প্রকাশ্যে বিজয়ের প্রতি তাঁর অনুভূতি নিয়ে মন খুলে কথা বললেন রশ্মিকা। 

 

Advertisement
Vijay deverakonda
  • 4/10

উল্টো দিকে, বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করে বিজয়ও রশ্মিকাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন। নববিবাহিত স্ত্রীকেই নিজের 'বেস্ট ফ্রেন্ড'বলে সম্বোধন করেছেন অভিনেতা।        


 
 

Rashmika mandanna Vijay deverakonda wedding
  • 5/10

রশ্মিকা ও বিজয়ের বিয়েতে ছিল দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। বর- কনের পোশাক, মেনু থেকে শুরু করে সমস্ত আয়োজনে ফুটে উঠেছিল দক্ষিণ ভারতীয় রাজকীয়তা। 

Rashmika mandanna Marriage
  • 6/10

বিয়েতে রশ্মিকা পরেছেন ট্রাডিশনাল সিন্দুরি সিল্ক শাড়ি। শাড়িটিতে প্রশস্ত বর্ডার এবং ঘন জরির কাজ রয়েছে। দক্ষিণ ভারতীয় কনের ক্লাসিক লুককে প্রতিফলিত করে তাঁর এই সাজ।

Rashmika mandanna husband
  • 7/10

লুকটি সম্পূর্ণ করার জন্য, রশ্মিকা ভারী টেম্পেল জুয়েলারি পরেছেন। কপালে রয়েছে ঐতিহ্যবাহী সোনার ব্যান্ড। এছাড়াও তাঁর পরনে স্তরযুক্ত সোনার নেকলেস রয়েছে। নায়িকার গা ভর্তি সোনার গয়নার মধ্যে, একটি চোকার এবং একটি লম্বা নেকলেসও রয়েছে।
 

Advertisement
Vijay deverakonda wife
  • 8/10

বিজয়কে দক্ষিণ ভারতীয় বরের লুকে দেখা গেছে। তিনি একটি সাদা সিল্কের ধুতি এবং একটি লাল অঙ্গভস্ত্রম পরেছেন, যা রশ্মিকার শাড়ির সঙ্গে জুড়ে রয়েছে। এর উপর সুন্দর বর্ডারে কাজ রয়েছে। বিজয় তাঁর লুকটি ঐতিহ্যবাহী রেখেছেন। সব মিলিয়ে এক রাজকীয় ব্যাপার রয়েছে। 

virosh wedding
  • 9/10

ছবিতে স্পষ্ট, একে অপরকে পেয়ে কতটা খুশি জুটি। এমনকী লেন্সবন্দি মুহূর্তে দেখা যাচ্ছে, খুশিতে রশ্মিকার চোখে জল। মনের মানুষের সঙ্গে নিজের স্বপ্নের বিয়েতে আবেগপ্রবণ নায়িকা।    

Rashmika mandanna Vijay deverakonda Marriage
  • 10/10

সমস্ত ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম 

Advertisement