
'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে আর্য-অপর্ণার রোম্যান্টিক মুহূর্তের ছবি ভাইরাল।

দর্শকেরা আর্য-অপর্ণা তথা জিতু কমল ও শিরিন পালের রসায়ন দেখতে ভীষণ ভালোবাসেন।

এবারেও আর্য-অপর্ণা দর্শকদের হতাশ করেননি। ধরা দিলেন মাখো মাখো প্রেমে।

আর্যর জন্মদিনে কালবৈশাখীর বৃষ্টিতে ভিজে গিয়েছেন আর্য ও অপর্ণা।

এই বৃষ্টি তাঁদের আরও কাছাকাছি এনে দিয়েছে।

রিসর্টে একান্তে সময় কাটাতে দেখা গেল আর্য ও অপর্ণাকে।

রিসর্টে রাত কাটান আর্য ও অপর্ণা। সেখানেই আরও কাছে এলেন একে-অপরের।

মাঝে অনেক ঝড় বয়ে গিয়েছে তাঁদের সম্পর্কের মধ্যে।

সেই সব ঝড় পেরিয়ে আবার একসঙ্গে হয়েছেন আর্য-অপর্ণা।

এর আগেও আর্য-অপর্ণার রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।