
ইদ সেলিব্রেটে মজলেন অভিনেত্রী নুসরত। চাঁদরাতে মেহেন্দি পরা থেকে শুরু হয়েছিল আর ইদের দিন তাঁকে দেখা গেল একেবারে ইন্ডিয়ান লুকসে।

ইদের দিন নুসরত পরেছিলেন নীল রঙের সালোয়ার কামিজ, সঙ্গে ভারী কানের দুল ও মাথায় কুন্দন টিকলি, হাতে কাঁচের চুড়ি আর নোসপিন। নুসরতকে এই লুকসে খুবই সুন্দর লাগছিল।

যশের পরনে ছিল রয়্যাল ব্লু শেরওয়ানি। নুসরতের সঙ্গে তাঁকেও প্রতি বছর ইদ পালন করতে দেখা যায়।

যশের সঙ্গে টুইনিং করে ছেলে ঈশানও পরেছে একই রঙের শেরওয়ানি। মা-বাবার সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেল তাকে।

ইদের দিন আদুরে মুহূর্তে দেখা গেল যশরতকে। যশের বাহুডোরে ধরা পড়লেন নুসরত।

এদিন পরিবারের সঙ্গেও ঘরোয়া ইদ পালন করতে দেখা যায় নুসরতকে।

নুসরতের হাতের মেহেন্দিতে দারুণ রং এসেছে। সেই ছবিও পোস্ট করেন তিনি।

নুসরত ইদের দিনে বিশেষ মিষ্টি তৈরি করেছিলেন, যা দেখতে ছিল বেশ লোভনীয়।

এদিন যশ-নুসরতের মাখো মাখো প্রেমও ধরা পড়ল ফ্রেমে।

চাঁদরাত থেকেই নুসরতের ইদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এদিনই তিনি দুহাতে মেহেন্দি পরেন। প্রতি বছরই নুসরতকে ইদ সেলিব্রেশন করতে দেখা যায়।

সব ধর্মকেই শ্রদ্ধা করেন বলে অভিনেত্রী দুর্গাপুজো, জন্মাষ্টমী সব উৎসবেই মেতে ওঠেন।