
এই বছর শিবপ্রসাদ-নন্দিতার নতুন চমক 'ফুলপিসি ও এডওয়ার্ড'। রহস্যে মোড়া গল্পে রয়েছে একাধিক চমক।

নারী দিবসের প্রাক্কালে 'ফুলপিসি ও এডওয়ার্ড'-মহিলা বাহিনীর সঙ্গে আলাপ করালেন শিবপ্রসাদ-নন্দিতা।

এই ছবিতে ফুলপিসির ভূমিকায় সোহিনী সেনগুপ্তকে দেখা যাবে। তিনি ছবির প্রধান কেন্দ্রবিন্দু।

সাদামাটা শাড়ি। গায়ে শাল। চোখে মোটা ফ্রেমের চশমা। সোহিনীর ‘ফুল পিসি’ লুক স্বাভাবিকভাবেই কৌতূহলের পারদ চড়াল।

সোহিনীর পাশাপাশি রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, যাঁর লুকস দেখে তাঁকে নর্তকী বলেই মনে হয়েছে।
জমিদার পরিবারের গিন্নি ‘অদিতি’, ‘রাজলক্ষ্মী’ লুকে দেখা গেল রাইমা, কনীনিকাকে।

এই প্রথমবার উইনডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন শ্যামোপ্তি মুদলি। নবপরিণীতা ‘বিনিতা’ লুকে শ্যামৌপ্তি।

আর পরিবারের গুরুজন হিসেবে হাসি দেবীর ভূমিকায় নজর কাড়লেন অনামিকা সাহা।

নারী দিবসের আগেই এই ৬ নারী সকলের নজর কাড়লেন তা বলাই বাহুল্য। মে মাসে মুক্তি পাবে এই সিনেমা।