
বিয়ের এক বছর পর হানিমুনে গেলেন টেলিপাড়ার তারকা দম্পতি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস।

দিনকয়েক আগেই এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করে তাঁরা হানিমুনে যাওয়ার কথা জানিয়েছিলেন।

সিমলাতে মধুচন্দ্রিমায় গিয়েছেন শ্বেতা-রুবেল। আর সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তাঁরা।

মানালির সোলাং ভ্যালিতে গিয়েছেন রুবেল ও শ্বেতা। দুজনেই পরে আছেন লাল রঙের পাফার ড্রেস।

স্কি করতে দেখা গেল দুজনকে। হাতে হাত ধরে স্বামী-স্ত্রী বরফ উপভোগ করছেন।

তাঁদের ভালোবাসার মুহূর্ত ক্যামেরা বন্দি হয়েছে।

বরফের মধ্যেই তাঁদের আদুরে মুহূর্তে দেখা গেল।

বিয়ের পর একবছর কোথাও যেতে পারেনি তাঁরা। তাই এবার আর সময় নষ্ট না করে সোজা হানিমুনে চলে গেলেন এই দম্পতি।

দুজনে একাধিক স্নো অ্যাক্টিভিটি করেছেন। এটিভি বাইকেও পোজ দিতে দেখা গেল তাঁদেরকে।

২০২৫ সালের জানুয়ারি মাসে বিয়ে করেছিলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। দুজনের দীর্ঘদিনের প্রেম।

শ্বেতাকে শেষ দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। যেখানে রণজয় বিষ্ণুর সঙ্গে তাঁর জুটি ছিল। এখন আপাতত বিরতিতে রয়েছেন তিনি।

অপরদিকে, রুবেলেরও ‘তুই আমার হিরো’ শেষ হয়েছে সদ্য। বিয়ের পর থেকে দুজনেই ব্যস্ত ছিলেন মেগার কাজ নিয়ে। আপাতত তাই কোয়ালিটি টাইম কাটানোর পালা।