
ইধিকা পাল-এর উত্থান সত্যিই নজরকাড়া। বড় পর্দায় তার ডেবিউ হয় সুপারস্টার শাকিব খানের ছবির মাধ্যমে।

এর আগে ছোটপর্দায় ইধিকার অভিনয় বেশ প্রশংসিত।

দেবের সঙ্গে পরপর ৩টে ছবিতে কাজ করে ইধিকা এখন বং ক্রাশ।

তাঁকে অনেকে বলিউডের রানি মুখোপাধ্যায়ের মতো দেখতেও বলেন। টলিপাড়ার শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম ইধিকা।

তবে ইধিকা নামে পরিচিত হলেও, নায়িকার এটা আসল নাম নয়।

ইধিকার আসল নাম টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছু সময় পর, টুম্পা নিজের নাম বদলে রাখেন ‘ইধিকা’।

দেবী পার্বতীর আরেক নাম ‘ইধিকা’ থেকেই তিনি এই নামটি নেন।

‘পিলু’ ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে ইধিকা ব্যাপক পরিচিতি লাভ করেন।

ইধিকা ও দেবের জুটি টলিপাড়ায় দারুণ হিট। খাদান ও রঘু ডাকাত-এ তাঁদের রসায়ন দর্শকদের পছন্দ হয়েছে।

বর্তমানে ইধিকার সামনে আরও অনেক কাজ রয়েছে এবং অনেকেই মনে করছেন, তিনি আগামী দিনে টলিউডের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন।