Advertisement
মনোরঞ্জন

Monalisa: বি-গ্রেড ছবিতে অভিনয় করে সংসার চালিয়েছেন, চরম আর্থিক সংকটে দিন কেটেছে মোনালিসার

Monalisa photos
  • 1/10

 মোনালিসা ভোজপুরি ছবির একজন সুপরিচিত অভিনেত্রী, যিনি বর্তমানে ছোট পর্দাতেও বেশ সক্রিয়। ভোজপুরি ছবি থেকে ছোটপর্দায় আসার এই যাত্রা তাঁর জন্য মোটেও সহজ ছিল না। ব্যক্তিগত সম্পর্ক এবং জীবনে যেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

Monalisa partner
  • 2/10

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে মোনালিসা বলেন, "বিক্রান্ত এবং আমি আমাদের সম্পর্ক শুরুর মাত্র তিন মাস পরেই সহবাস শুরু করি। আমরা ২০০৮ সাল থেকে একসঙ্গে ছিলাম এবং ২০১৭ সালে বিয়ে করি। সব মিলিয়ে আমরা প্রায় নয় বছর একসঙ্গে কাটিয়েছি।"

Monalisa husband live in
  • 3/10

মোনালিসা জানান যে, যখন বিক্রান্ত এবং তিনি প্রেমের সম্পর্কে জড়ান, তখন তাঁদের ছবির পরিচালক ঈর্ষান্বিত হয়ে পড়েন। তাঁদের হেনস্তা করার উদ্দেশ্যে তিনি ইচ্ছাকৃতভাবে কাজের শিফট বা সময়সূচি অদলবদল করে দিতেন।
 

Advertisement
Monalisa
  • 4/10

অভিনেত্রী আরও বলেন, "আমরা যখন একসঙ্গে থাকতাম, তখন আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হতো। কখনও আমার হাতে কাজ থাকত, আর সে তখন বাড়িতে কর্মহীন হয়ে বসে থাকত। আবার কখনও ওঁর হাতে কাজ থাকত, আর আমি তখন বাড়িতে বসে সময় কাটাতাম।"
 

Monalisa films
  • 5/10

মোনালিসা বলেন, "বিগ বস-এ অংশ নেওয়ার পরেই আমার জীবনের মোড় ঘুরে যায়। আমি দীর্ঘ দিন ধরেই টেলিভিশনে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। বিগ বস-ই আমাকে টিভিতে কাজ করার সেই সুযোগটি করে দেয়। এই শো-এর পর থেকেই আমার সুসময় শুরু হয়।"
 

Monalisa husband
  • 6/10

মোনালিসা জানান যে, ভোজপুরি সিনেমায় নায়কদের পারিশ্রমিক নায়িকাদের তুলনায় অনেক বেশি হয়। তিনি বলেন, "আমি বছরে ১২ থেকে ১৩টি সিনেমায় অভিনয় করতাম। সেখানকার ছবিগুলোর বাজেট খুব একটা বড় হত না, যার ফলে আমাকে সবসময়ই আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হত।"

bhojpuri actress Monalisa
  • 7/10

তিনি আরও বলেন, "আমাদের জীবন এখনও পুরোপুরি স্থিতিশীল হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, এখন জীবন বেশ ভালই কাটছে। অন্তত এখন আর জল বা বিদ্যুৎ নিয়ে কোনও সমস্যায় পড়তে হয় না।"

Advertisement
Monalisa actress
  • 8/10

মোনালিসা আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান যে, "বি-গ্রেড ছবিগুলোতে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের সময় নায়করা এক-দু'বার তাঁর সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন।" 

Monalisha
  • 9/10

অভিনেত্রী মোনালিসা সবসময় তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন।২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'-তে ঝুমা বৌদি রূপে মোনালিসা-র লাস্যময়ী রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। 
 

Monalisa news
  • 10/10

ভোজপুরি ছবিতে সবচেয়ে জনপ্রিয় হলেও হিন্দি, ওড়িয়া, তামিল,কন্নাড়, তেলুগু ও বাংলা ছবিতেও একাধিক কাজ করেছেন মোনালিসা। জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' সিজন ১০-র প্রতিযোগীও ছিলেন মোনালিসা। 
 

Advertisement