Nayanthara-Vignesh: বিয়ের পর তিরুপতিতে আইনি প্যাঁচে! ক্ষমা চাইলেন নয়নতারা-ভিগনেশ

৯ জুন মহাবলীপুরমে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেন নয়নতারা ও ভিগনেশ। নেট মাধ্যমে দেন বিয়ের ছবি। ১০ মে নয়নতারা স্বামীর সঙ্গে তিরুপতি মন্দিরে যান। হাতে হাত রেখে মন্দিরে প্রবেশ করেছিলেন নব বর-বধূ।

Advertisement
বিয়ের পর তিরুপতিতে গিয়ে নিয়ম ভাঙলেন! ক্ষমা চাইলেন নয়নতারা-ভিগনেশনয়নতারা এবং ভিগনেশ শিবন।
হাইলাইটস
  • ৯ জুন মহাবলীপুরমে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেন নয়নতারা ও ভিগনেশ।
  • ১০ মে নয়নতারা স্বামীর সঙ্গে তিরুপতি মন্দিরে যান।
  • জুতো পরে মন্দির চত্বরে ঘোরাফেরা করেছেন দক্ষিণী অভিনেত্রী।

সদ্য বিয়ে করে আইনি প্যাঁচে অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবন। ১০ জুন তিরুমালা তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নবদম্পতি। বাড়ি ফেরার পরই তাঁদের নোটিস ধরায় মন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি, দেবস্থানে জুতো পরে ঘুরেছেন নয়নতারা। এমনকি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মন্দির চত্বরে ছবিও তুলেছেন। গোটা ঘটনায় ক্ষমা চেয়ে তিরুমালা তিরুপতি দেবস্থানামকে চিঠি দিয়েছেন নয়নতারার স্বামী। 

৯ জুন মহাবলীপুরমে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেন নয়নতারা ও ভিগনেশ। নেট মাধ্যমে দেন বিয়ের ছবি। ১০ মে নয়নতারা স্বামীর সঙ্গে তিরুপতি মন্দিরে যান। হাতে হাত রেখে মন্দিরে প্রবেশ করেছিলেন নব বর-বধূ। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে জুতো পরে রয়েছেন নয়নতারা। এমনকি নিষেধাজ্ঞা উড়িয়ে মন্দির চত্বরে ছবিও তুলেছেন। তাঁকে আইনি নোটিস পাঠানো হয়। মন্দিরের মুখ্য নিরাপত্তা আধিকারিক নরসিংহ কিশোর,'তিরুমালা তিরুপতি দেবস্থানে জুতো পরে প্রবেশ গর্হিত অপরাধ।'

ক্ষমাপ্রার্থনার চিঠিতে ভিগনেশ লিখেছেন,'আমাদের বরবারই ইচ্ছা ছিল তিরুপতিতে বিয়েটা সারি। তবে যাতায়াতের সমস্যা থাকায় সেটা হয়নি। বিয়ের মণ্ডপ থেকে সোজা আমরা তিরুপতি গিয়েছিলাম। অনেকে ঘিরে ধরায় আমরা চলে এসেছিলাম। পরে আবার গিয়েছি। ভিড়ের আশঙ্কায় তাড়াতাড়ি ছবি তুলে বেরিয়ে আসতে চেয়েছিলাম। তখন খেয়ালই হয়নি পায়ে জুতো রয়েছে। আমরা ক্ষমা চাইছি। বিয়ে করব বলে গত মাসে পাঁচবার তিরুপতি গিয়েছি। নানা কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি।'

ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারাও। নরসিংহ কিশোরের কথায়,'নয়নতারার সঙ্গে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। উনি ভগবান বালাজির কাছে ক্ষমা চেয়ে ভিডিওবার্তা প্রকাশ করবেন।'

৩৭ বছরের অভিনেত্রী নয়নতারা ভিগনেশের সঙ্গে সাতে পাকে বাঁধা পড়েছেন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বিয়েতে আমন্ত্রিত ছিলেন শাহরুখ খান, রজনীকান্ত ও পরিচালক অ্যাটলি। 

Advertisement

আরও পড়ুন- 'কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমরা দানব!', ফাঁস কিং খান-NCB কথাবার্তা

POST A COMMENT
Advertisement