লীনা মণিমেকালাইKali Movie Poster Row: কালী সিনেমার পোস্টার ঘিরে বিতর্কের মধ্যেই আরও একটি ছবি ট্যুইট করলেন পরিচালক লীনা মণিমেকালাই (Leena Manimekalai)। নয়া পোস্টারে দেখা যাচ্ছে, শিব ও পার্বতী সাজা দুই অভিনেতা ধূমপান করছেন।
আরও পড়ুন: Mahua Moitra: 'দেখা হবে আদালতে', কালী বিতর্কে FIR দায়ের নিয়ে জবাব মহুয়ার
শিব-পার্বতী ট্যুইটে বিতর্ক
ছবিটি ট্যুইট করে লীনা লিখলেন, 'Elsewhere'। এবারও ট্যুইটার ব্যবহারকারীরা আক্রমণ করতে শুরু করেছেন লীনাকে। কেউ লিখলেন, উনি হিংসা ছড়াচ্ছেন। আবার কেউ কেউ লিখলেন, নিজের ধর্মকে অপমান করা উচিত নয়।
Elsewhere…. pic.twitter.com/NGYFETMehj
— Leena Manimekalai (@LeenaManimekali) July 7, 2022
লীনার নয়া ট্যুইটে রাজনৈতিক নেতাদের মন্তব্যও শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালার বক্তব্য, 'এটা জেনেশুনে ইচ্ছাকৃত ভাবে উস্কানি দেওয়ার জন্য করা হচ্ছে। হিন্দুদের গালি দেওয়া= ধর্মনিরপেক্ষতা? হিন্দুদের ভাবাবেগকে অপমান= উদারতা?'
শাহজাদের আরও বক্তব্য, লীনা এরকম করার সাহস পাচ্ছেন, কারণ বাম, কংগ্রেস, তৃণমূল ওঁকে সমর্থন করছে। কারণ, তৃণমূল কংগ্রেস এখনও মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।
আরও পড়ুন: Kaali Controversy : 'কালী' পোস্টার বিতর্কে প্রযোজক লীনার পোস্ট সরাল টুইটার
কালী ফিল্মের পোস্টার ঘিরে বিতর্ক
শিব-পার্বতী ট্যুইটের আগে কালী ফিল্মের পোস্টার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন লীনা। ওই পোস্টারে দেখা গিয়েছে, কালীর একহাতে সিগারেট, আরেক হাতে সমকামী প্রাইড পতাকা। একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে।
কে লীনা মণিমেকালাই?
লীনা মণিমেকালাই মাদুরাইয়ের গ্রাম মহারাজাপুরমের বাসিন্দা। বাবা অধ্যাপক ছিলেন। লীনার গ্রামের প্রথা হল, মেয়ে ঋতুমতী হলেই তাকে মামার সঙ্গে বিয়ে দেওয়া হয়। যখন লীনা জানতে পারেন, পরিবারে তাঁর বিয়ের পরিকল্পনা চলছে। লীনা পালিয়ে যান চেন্নাই। সেখানেই ইঞ্জিনিয়ারিং স্নাতক হন। তারপর একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন। চাকরি করতে করতেই স্বাধীন ভাবে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন। আপাতত তিনি কানাডায় রয়েছেন।