Bigg Boss Bangla Sourav Ganguly: সামনে এল সৌরভের প্রথম লুক, কবে থেকে শুরু 'বিগ বস বাংলা'?

Bigg Boss Bangla News: 'বিগ বস' বাংলা আসার খবর চাউর হওয়ার পর থেকেই সকলের মনের প্রশ্ন- কবে শুরু হবে, কে কে থাকবেন প্রতিযোগী হিসাবে। দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে নতুন ভাবে বাংলায় আসতে চলেছে এই নন- ফিকশন শো।

Advertisement
সামনে এল সৌরভের প্রথম লুক, কবে থেকে শুরু 'বিগ বস বাংলা'? 'বিগ বস বাংলা'-র লুকে সৌরভ

জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। 'বিগ বস' বাংলা আসার খবর চাউর হওয়ার পর থেকেই সকলের মনের প্রশ্ন- কবে শুরু হবে, কে কে থাকবেন প্রতিযোগী হিসাবে। দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে নতুন ভাবে বাংলায় আসতে চলেছে 'বিগ বস'। এই শোয়ের সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সামনে এল নতুন প্রোমো।   

৬ মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভের উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা হয় 'বিগ বস বাংলা'-র। সেই সঙ্গে এদিন লেজার শোয়ের মাধ্যমে প্রকাশ্যে আসে 'বিগ বস বাংলা'-র লোগো। এই নন- ফিকশন শো প্রযোজনা করছে এন্ডেমলশাইন ইন্ডিয়া। বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রিয়্যালিটি শোয়ের ফরম্যাটকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সম্প্রচার হবে 'বিগ বস বাংলা'-র। ৬ মাস চলবে। জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হবে। প্রতিযোগী হিসাবে আসবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। তবে সে তালিকায় কারা রয়েছেন, তা এখনও জানা যায়নি।

প্রকাশ্যে আসা প্রোমোতে সম্প্রচারের দিনক্ষণ না জানা গেলেও, কিছুটা লুক সামনে এসেছে সৌরভের। সাদা শার্ট, ব্লেজারে বরাবরের মতো নজরকাড়া সৌরভ। 'প্রিন্স অফ কলকাতা' কখনও ব্যাটে- বলে ছক্কা মারছেন তো, কখনও জার্সি ওড়াচ্ছেন।

      

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় 'বিগ বস' বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় 'বিগ বস' বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। 

বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়, নিত্য নতুন ট্যুইস্টের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। যদিও কত কয়েক মাস ধরে রেটিং ক্রমশ পড়ছে বলে চ্যানেল থেকে শুরু করে নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ। নন-ফিকশন শোগুলিতে অনেক বদল আসছে। নতুন- নতুন ফরম্যাট, চমকে চলছে জোর টক্কর। এবার দেখার, টিআরপি চার্টে কতটা বদল আসে এবং বাংলা টেলিভিশনের হাল ফেরে নাকি। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement