VIDEO: এয়ারপোর্টে আচমকা ফ্যানের KISS! শকড্ অভিনেত্রী আরশি খান

কিছু ফ্যানের হঠকারি কাণ্ডে বিব্রত হতে হয় সেলেবদের। কেউ মেজাজ হারিয়ে ফেলেন। কেউ দ্রুত সে সব ভুলে এগিয়ে চলেন সময়ের নিয়মে। যেমনটা হল অভিনেত্রী আরশি খানের ক্ষেত্রে। মুম্বই বিমানবন্দরে এক ফ্যানের সেলফির আবদারের মেটাতে গিয়ে বিপত্ত ঘটল। আচমকাই সেই ফ্যান আরশির হাতে চুমু এঁকে দিলেন।

Advertisement
এয়ারপোর্টে আচমকা ফ্যানের KISS! শকড্ অভিনেত্রী আরশি খানআরশি খান
হাইলাইটস
  • রমজানের শুরুতে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল আরশি-কে।
  • সে সময় তাঁর এক ফ্যান সেলফির আবদার নিয়ে হাজির হয়। সেলফিও তোলা হয়। আচমকা আরশির হাত নিজের হাতে নিয়ে কিস করে বেপাত্তা হয়ে যান

খ্যাতির বিড়ম্বনা! সেলিব্রিটি হওয়ার সুবাদে বহু ফ্যান এসে সেলফি বা অটোগ্রাফের আবদার করেন। সময় সুযোগ বুঝে সেই আবদার সাধ্যমতো মেটান তারকারা। তবে মাঝে মধ্যে কিছু ফ্যানের হঠকারি কাণ্ডে বিব্রত হতে হয় সেলেবদের। কেউ মেজাজ হারিয়ে ফেলেন। কেউ দ্রুত সে সব ভুলে এগিয়ে চলেন সময়ের নিয়মে। যেমনটা হল অভিনেত্রী আরশি খানের ক্ষেত্রে। মুম্বই বিমানবন্দরে এক ফ্যানের সেলফির আবদারের মেটাতে গিয়ে বিপত্ত ঘটল। আচমকাই সেই ফ্যান আরশির হাতে চুমু এঁকে দিলেন।

রমজানের শুরুতে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল আরশি-কে। তিনি সে দিন প্রথা মাফিক ট্র্যাডিশনাল পোশাকে ছিলেন। আরশিকে দেখে ফটোগ্রাফাররা এগিয়ে আসেন। হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। সে সময় তাঁর এক ফ্যান সেলফির আবদার নিয়ে হাজির হয়। সেলফিও তোলা হয়। এ পর্যন্ত সবই ঠিক ছিল। বিপত্তি হয় ঠিক এর পরই। ওই ফ্যান আচমকা আরশির হাত নিজের হাতে নিয়ে কিস করে বেপাত্তা হয়ে যান। ঘটনা এতটাই আকস্মিক ছিল যে আরশি সে সময় কিছু বলার মতো অবস্থাতে ছিলেন না। তবে দ্রুত সামলে নিয়ে তিনি বিষয়টিকে বেশই বড় করে তুলতে চাননি।

 

বাস্তব জীবনে ঝামেলা পছন্দ না করলেও রিল লাইফে তিনি কী করতে পারেন তার ঝলক দর্শকরা দেখেছেন বিগ বসের বাড়িতে। এক বার নয়, ২ বার জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের অংশ ছিলেন আরশি। প্রথমবার বিগ বস ১১-তে। দ্বিতীয়বার বিগ বস ১৪-তে। চ্যালেঞ্জার হিসাবে শ-তো অংশ নেন আরশি। বিকাশ গুপ্তার সঙ্গে আরশির ঝগড়া বেশ টিআরপি বাড়িয়েছিল।

আরশির প্রিয় অভিনেতা সলমন খান। একটি সাক্ষাৎকারে আরশি জানান, নিজের অভিনয় কেরিয়ার নিয়েই বেশি ফোকাস করছেন। অনেক কিছু শেখার চেষ্টা করছেন অন এবং অফ স্ক্রিন। এক দিন সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান অভিনেত্রী। সম্প্রতি আরশির নতুন প্রজোক্ট রাত কী রানি বেগমজান মুক্তি পেয়েছে। শীঘ্রই একটি পঞ্জাবি মুইজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement