নীল-তৃণার বিয়ে তৃণার বিয়েতে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাল বেনারসি, সোনার গয়নায় সেজেছেন কনে।

নতুন বছরের শুরুতে গত ৯ জানুয়ারি একবারে সিনেমাটিক স্টাইলে হয়েছে নীল-তৃণার সঙ্গীত ও বাগদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবার এবং বন্ধুবান্ধবরা। ব্যাকগ্রাউন্ড থেকে আংটি পরানো পর্ব, সবেতেই ছিল জাঁকজমক।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন নীল। বিভিন্ন সময়ে জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ফ্যানেদের সঙ্গে। এবার গায়ে হলুদের পর বন্ধু-বান্ধবদের সঙ্গে বিশেষ ভিডিয়ো পোস্ট করলেন অভিনেতা। 'জোড় কা ঝটকা জোড়ো সে লাগা' গানে নাচলেন বর।
কিছুদিন আগে পর্দায় তাঁর বিয়ে হয়েছে। অর্থাৎ 'খড়কুট'-তে গুনগুনের বিয়ে একেবারে হৈচৈ ফেলে দিয়েছিল সিনে মহলে। এবার কিছুটা সেই মেজাজই ধরা পড়ল অভিনেত্রীর রিয়েল লাইফ বিয়েতেও।

বৃহস্পতিবার সকলে শুরু হয়েছে গায়ে হলুদ পর্ব। রীতি মেনেই হচ্ছে সব অনুষ্ঠান। নীল পরেছেন হলুদ কুর্তা ও তৃণার পরনে হলুদ রঙা লেহেঙ্গা।
