Madhurima Goswami In Bengali Serial: মঞ্চ থেকে এবার ছোট পর্দা, কোন সিরিয়ালে কাজ করছেন অনির্বাণ পত্নী- মধুরিমা?

Bengali Serial: এবার, মঞ্চ থেকে ছোট পর্দায় পা রাখছেন মঞ্চাভিনেত্রী মধুরিমা গোস্বামী। কোন মেগাতে দেখা যাবে মধুরিমাকে? মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী তিনি।

Advertisement
মঞ্চ থেকে এবার ছোট পর্দা, কোন সিরিয়ালে কাজ করছেন অনির্বাণ পত্নী- মধুরিমা?  অনির্বাণ, মধুরিমা

মূলত মঞ্চাভিনেত্রী হিসাবেই পরিচিত তিনি। মূকাভিনেত্রী হিসেবেও ভাল  নামডাক রয়েছে। আরও দুটি পরিচয় আছে। মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী। কথা হচ্ছে, মধুরিমা গোস্বামীকে নিয়ে। এবার, মঞ্চ থেকে ছোট পর্দায় পা রাখছেন অভিনেত্রী। কোন মেগাতে দেখা যাবে মধুরিমাকে? 

জি বাংলায়, সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। সেখানেই নায়ক অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে মধুরিমাকে। বড়পর্দায় কিছু কাজ করেছেন। তবে, এর আগে বারবার প্রস্তাব পেয়েও, সিরিয়ালে অভিনয় করতে চাননি তিনি। তাহলে হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? সংবাদমাধ্যমকে মধুরিমা বলেন, "ওঁরা আমায় আগে অনেকবার বলেছিলেন। তখন না করেছিলাম। আসলে অনেকের ধারণা ছিল যে আমি হয়তো ধারাবাহিকে কাজ করতে আগ্রহী নই। আসলে আমারও যে খুব আকর্ষণীয় লেগেছিল তা নয়।" 

তাঁর কথায়, "চ্যানেলের তরফে একজন আমার সঙ্গে যোগাযোগ করে। আমিও প্রযোজনা সংস্থার বিষয়ে ভাল করে খোঁজখবর নিয়েছিলাম। ভাল কথা শুনে রাজি হলাম। আর অভিনেতাদের সব সময়ই নতুন কাজের প্রতি লোভ থাকে।" তিনি যোগ করেন, "মঞ্চে অভিনয় করলে প্রতি দিনে অন্ন সংস্থানে কোনও সমস্যা হয় না ঠিকই। তবে সৎ পথে মঞ্চে অভিনয় করলে বা শুধুই থিয়েটার করলে জীবনে সঞ্চয় করা খুব কঠিন। সেই স্বচ্ছলতা দেয় এই মাধ্যমগুলো।" 

 

মধুরিমা, অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসে, তাঁর নতুন মাধ্যমে কাজ নিয়ে কী প্রতিক্রিয়া অনির্বাণের? অভিনেত্রী জানান, "ও (অনির্বাণ) জানে আমি ধারাবাহিকে অভিনয় করছি। ফোন করে জানিয়েছি। আর ও তো ক্যামেরার সামনে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আলোচনা করেছি কী করা উচিত না উচিত। অনির্বাণও যে অনেক বেশি ধারাবাহিকে অভিনয় করেছে তা নয়, কিন্তু ধারণা রয়েছে। তাই আলোচনা তো হয়েছেই।" 

Advertisement

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে হঠাৎ বিয়ে করেন অনির্বাণ ও মধুরিমা। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে একেবারে ঘরোয়াভাবে বিয়ে সারেন জুটি। আইনি বিয়ের পাশাপাশি সিঁদুরদানেই সম্পন্ন হয় তাঁদের বিয়ে। মধুরিমা- অনির্বাণের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়ের আগে প্রায় ১২ বছর প্রেম করেছেন তাঁরা। নাট্য দুনিয়া থেকেই আলাপ হয় দু'জনের। তবে, মাঝে রটে যায়, জুটির মধ্যে দূরত্ব তৈরি হয়ে বিবাহবিচ্ছেদ হচ্ছে। যদিও এই জল্পনাকে, 'গুজব' বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী।  

  

POST A COMMENT
Advertisement