Sourav Ganguly On TRP: 'বিগ বস বাংলা' নিয়ে আসছেন সৌরভ! TRP নিয়ে কতটা ভাবিত?

TRP Bengali Television: বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পিছিয়ে নেই নন-ফিকশন শো- গুলিও। নতুন- নতুন ফরম্যাট, চমকে চলছে জোর টক্কর।

Advertisement
'বিগ বস বাংলা' নিয়ে আসছেন সৌরভ! TRP নিয়ে কতটা ভাবিত?সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়, নিত্য নতুন ট্যুইস্টের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। পিছিয়ে নেই নন-ফিকশন শো- গুলিও। নতুন- নতুন ফরম্যাট, চমকে চলছে জোর টক্কর। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। 

নতুন রূপে সৌরভ 

জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। অনেকেই অপেক্ষায় ছিলেন 'বিগ বস' বাংলা-র। দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে বাংলায় আসতে চলেছে 'বিগ বস'। এবার এই শোয়ের সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

'বিগ বস বাংলা'

'বিগ বস'-র সঞ্চালক রূপে থাকবেন সৌরভ, এই খবর চাউর হওয়ার পর থেকে দুটো প্রশ্ন ঘুরছে সকলের মনে। এই নিয়ে নানা জল্পনা, গুঞ্জনও ছড়াচ্ছে। এক, 'বিগ বস'-র নতুন সিজনে প্রতিযোগী হিসাবে কাদের দেখা যাবে? দুই, কবে থেকে সম্প্রচার হবে? ৬ মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভের উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা হয় 'বিগ বস বাংলা'-র। সেই সঙ্গে এদিন লেজার শোয়ের মাধ্যমে প্রকাশ্যে আসে 'বিগ বস বাংলা'-র লোগো। এই নন- ফিকশন শো প্রযোজনা করছে এন্ডেমলশাইন ইন্ডিয়া। বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রিয়্যালিটি শোয়ের ফরম্যাটকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। 

৬ মাস চলবে

শুক্রবার সন্ধ্যায় সেজে উঠেছিল ইডেন গার্ডেন্স। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আলোর ঝলকানি, আতসবাজির মাঝে উপস্থিত ছিলেন সকলের প্রিয় 'মহারাজ'। আগামী সেপ্টেম্বর মাস থেকে সম্প্রচার হবে 'বিগ বস বাংলা'-র। ৬ মাস চলবে। জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হবে। প্রতিযোগী হিসাবে আসবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা।

 

টিআরপি নিয়ে সৌরভ

টিআরপি নিয়ে কতটা চিন্তিত থাকেন সৌরভ? আজতক বাংলার তরফে তাঁকে প্রশ্ন করা হয়। উত্তরে 'মহারাজ' বলেন, "সব কিছুই তো সাকসেস। ইন্ডিয়া খেলবে রবিবার। ভাবতে পারছো ভারত বা নিউজিল্যান্ডের উপর কতটা চাপ বিশ্বকাপ জেতার। সবটাই এটার সঙ্গেই সম্পর্কিত। সেরকমই বিষয় আরকি। এটা তো নতুন কিছু নয়।"     

Advertisement

টিআরপি-র কী? 

বর্তমান সময় সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে রেটিং বা টিআরপি-র উপর। কিন্তু কী এই টিআরপি? কেন তারকাদের মুখে বারবার এটি শোনা যায়? টিআরপি (TRP)-র ফুল ফর্ম হল টেলিভিশন রেটিং পয়েন্ট। অর্থাৎ ছোট পর্দার রেটিং জানা যায়, এর মাধ্যমে। খুব সহজে বলতে গেলে, ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে ,তা জানার উপায় এই টিআরপি। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। তবে কখনও কখনও বিশেষ কোনও কারণে সেই জায়গায় শুক্রবার বা সপ্তাহের অন্য দিনও  আসে রেটিং চার্ট। 

সহজ ভাবে বলতে গেলে, টিআরপি হল টেলিভিশন শিল্পে টেলিভিশন অনুষ্ঠানের জনপ্রিয়তা এবং দর্শক সংখ্যা পরিমাপের জন্য ব্যবহৃত একটি মূল সূচক। একটি নির্দিষ্ট সময়কালে, একটি নির্দিষ্ট চ্যানেল বা অনুষ্ঠানের দর্শকদের সংখ্যা পরিমাপ করে টেলিভিশন অনুষ্ঠানের জনপ্রিয়তা পরিমাপ করা হয় এর মাধ্যমে। টিআরপি দর্শকদের পছন্দের প্রতিফলন হিসাবে কাজ করে। কোন অনুষ্ঠান সবচেয়ে বেশি দেখে দর্শক, সেবিষয়ে ধারণা পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় 'বিগ বস' বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় 'বিগ বস' বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।      


 

POST A COMMENT
Advertisement