TRP -Bangla Serial: বিরাট নম্বর কমেছে সব মেগার! বেঙ্গল টপার কে- সেরা দশে কারা?

Bengali Serial BARC 2026 Week 14th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: বিরাট নম্বর কমেছে সব মেগার! বেঙ্গল টপার কে- সেরা দশে কারা?  রেটিং চার্ট

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

এই সপ্তাহেও বেঙ্গল টপার 'পরিণীতা'(Parineeta), পেয়েছে ৫.৭। দ্বিতীয় স্থানে 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori), পেয়েছে ৫.৪। এবার তৃতীয় স্থান দখল করেছে 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak), পেয়েছে ৫.২। চতুর্থ 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)-র স্কোর ৫.১। পঞ্চমে 'লক্ষ্মীর ঝাঁপি' (Lokkhir Jhapi)-র ঝুলিতে ৪.৭। 

এবার ষষ্ঠ স্থানে রয়েছে 'কুসুম' (Kusum), পেয়েছে ৪.৬। সপ্তমে রয়েছে একাধিক মেগা। 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya), 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj), প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) ও 'গঙ্গা' (Ganga)-র স্কোর ৪.৫। অষ্টম স্থান দখল করেছে 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৪.২ রেটিং পয়েন্ট। নবমে 'মিলন হবে কতদিনে' (Milon Hobe Kotodine) +চিরসখা (Chirosakha), পেয়েছে ৩.৬। দশম স্থানে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar),-র প্রাপ্তি ৩.৫।     

বাংলা মেগা সিরিয়াল টিআরপি তালিকা (শীর্ষ ১০)

স্থান সিরিয়ালের নাম রেটিং (TRP)
প্রথম পরিণীতা ৫.৭
দ্বিতীয় তারে ধরি ধরি মনে করি ৫.৪
তৃতীয় পরশুরাম আজকের নায়ক ৫.২
চতুর্থ জোয়ার ভাঁটা ৫.১
পঞ্চম লক্ষ্মীর ঝাঁপি ৪.৭
ষষ্ঠ কুসুম ৪.৬
সপ্তম ও মোর দরদিয়া ৪.৫
সপ্তম রাঙামতি তীরন্দাজ ৪.৫
সপ্তম প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা ৪.৫
অষ্টম কনে দেখা আলো ৪.২
নবম মিলন হবে কতদিনে + চিরসখা ৩.৬
দশম চিরদিনই তুমি যে আমার ৩.৫

 

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

POST A COMMENT
Advertisement