TRP -Bangla Serial: জব্বর টক্কর সেরা দশ মেগার মধ্যে! এবার বেঙ্গল টপার হল কে?

Bengali Serial BARC 2026 Week 17th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: জব্বর টক্কর সেরা দশ মেগার মধ্যে! এবার বেঙ্গল টপার হল কে? রেটিং চার্ট

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

এই সপ্তাহে ফের বেঙ্গল টপার পরিবর্তন। এবার শীর্ষস্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori), পেয়েছে ৫.১। দ্বিতীয়,'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya)-র প্রাপ্তি ৪.৬। তৃতীয় স্থান দখল করেছে 'পরিণীতা'(Parineeta), পেয়েছে ৪.৫। চমক দিয়ে চতুর্থ 'কুসুম' (Kusum)-র ঝুলিতে ৪.৪ নম্বর। পঞ্চম স্থান মিলেছে নতুন মেগা 'ঘূর্ণি' (Ghurni)-র, স্কোর ৪.২ রেটিং পয়েন্ট। 

ষষ্ঠ স্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta), 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)+ 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee), পেয়েছে ৪.১। সপ্তমে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee)+ 'গঙ্গা' (Ganga)-র স্কোর ৩.৮। অষ্টম স্থান দখল করে 'কমলা নিবাস'(Kamala Nibas) ও 'লক্ষ্মীর ঝাঁপি'(Lokkhir Jhapi) পেয়েছে ৩.৭ নম্বর। নবমে রয়েছে 'প্রতিজ্ঞা'(Pratigya)+ 'সংসারের সংকীর্তন' (Sangsarer Sangkirtan) ও 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৩.৫ রেটিং পয়েন্ট। দশমে 'কম্পাস' (Compass) + 'লক্ষ্মী ঝাঁপি' ((Lokkhir Jhapi)-র স্কোর ২.৭।        

   

সেরা ১০ বাংলা মেগা সিরিয়াল (TRP তালিকা)

স্থান সিরিয়ালের নাম টিআরপি (TRP)
প্রথম তারে ধরি ধরি মনে করি ৫.১
দ্বিতীয় ও মোর দরদিয়া ৪.৬
তৃতীয় পরিণীতা ৪.৫
চতুর্থ কুসুম ৪.৪
পঞ্চম ঘূর্ণি ৪.২
ষষ্ঠ জোয়ার ভাঁটা ৪.১
ষষ্ঠ পরশুরাম আজকের নায়ক + প্রফেসর বিদ্যা ব্যানার্জি ৪.১
সপ্তম প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা ৩.৮
অষ্টম কমলা নিবাস ৩.৭
অষ্টম লক্ষ্মীর ঝাঁপি ৩.৭
নবম প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন ৩.৫
নবম কনে দেখা আলো ৩.৫
দশম কম্পাস + লক্ষ্মী ঝাঁপি ২.৭

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

 

POST A COMMENT
Advertisement