গত প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলছে জি বাংলার জনপ্রিয় রান্নার শো 'রান্নাঘর'। বাংলা টেলিভিশনে কোনও নন-ফিকশন শো খুব কমই এমন উচ্চতায় পৌঁছেছে। ভারতের দীর্ঘতম চলমান রান্নার শো-গুলির মধ্যে একটি হল 'রান্নাঘর'। বারবার নতুন মোড়কে এসেছে। এবার বাড়তি চমক। একেবারে নতুন ভাবে আসছে এই রান্নার শো। নতুন নাম- 'শাশুড়ি বৌমার রান্নাঘর'। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন এক জোড়া অভিনেতা। শাশুড়ি রূপে নজর কাড়ছেন বিশ্বনাথ বসু এবং তাঁর বৌমা রূপে রিখিয়া রায় চৌধুরী। আগামী ২৯ জুন থেকে রোজ বিকেল ৪টে নাগাদ ড্রইংরুমে হাজির হবে 'শাশুড়ি বৌমার রান্নাঘর'। রইল তারই শ্যুটিংয়ের মুহূর্ত।
Shooting Video Of Sashuri Boumar Rannaghar