Abhimaan New Movie: ইন্দ্রদীপের ছবিতে প্রসেনজিৎ, শুভশ্রী, যিশু! রইল 'অভিমান'-র শ্যুটিং ফ্লোরের অদেখা ছবি

Abhimaan Tollywood Movie: যিশু, সৌরভের নতুন ছবি আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায়। ছবির নাম 'অভিমান'। প্রথমবার জুটিতে কাজ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement
ইন্দ্রদীপের ছবিতে প্রসেনজিৎ, শুভশ্রী, যিশু! রইল 'অভিমান'-র শ্যুটিং ফ্লোরের অদেখা ছবিযিশু, শুভশ্রী, প্রসেনজিৎ (ছবি: সংগৃহীত)

'ভালোবাসা বাঁচে, অভিমানের আঁচে...', এই একটা লাইনেই মধ্য দিয়েই যেন ফুটে উঠছে সম্পর্কের নানা আবেগ, সূক্ষ্ম টানাপোড়েন। প্রেম, বিরহ, না পাওয়ার যন্ত্রণা এই সব আবেগের মিশেলে নতুন ছবি তৈরি হয়েছে টলিউডে। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা গান ও টিজারে মিলছে ইতিবাচক সাড়া। 

গত বছর বাংলা নববর্ষে সুখবর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। একসঙ্গে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন তাঁরা। প্রযোজনা সংস্থার নাম 'হোয়াই সো সিরিয়াস ফিল্মস'। সকলেই অপেক্ষায় ছিলেন দুই অভিনেতা মিলে কী কী চমক দেবেন সকলকে। এর আগে দুর্গাপুজোর গান বানিয়েছিলেন। এবার প্রথম ছবি আসছে দুই অভিনেতার প্রযোজনায়। 

 

Abhimaan movie

যিশু, সৌরভের নতুন ছবি আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায়। ছবির নাম 'অভিমান'। প্রথমবার জুটিতে কাজ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে প্রযোজকের আসনে বসার পাশাপাশি, মুখ্য চরিত্রে থাকছেন যিশুও।  অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়,অরিজিতা মুখোপাধ্যায়কে। ছবির গল্প যিশু সেনগুপ্তর এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও ইন্দ্রদীপের।

Abhimaan

'অভিমান' ছবিতে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। রকস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নানা শেডস আছে। তাঁর চরিত্রের নাম আকাশ চট্টোপাধ্যায়। গায়ক রূপেও এর আগে প্রসেনজিতকে দেখা গেলেও, রকস্টার চরিত্রে এই প্রথম। ফলস্বরূপ, ফ্লোরে যাওয়ার আগে, নিজের লুক, শরীরী ভাষা, এনার্জি লেভেলের উপর কাজ করেছেন অভিনেতা। বিচ্ছেদের যন্ত্রণা ও সেই সঙ্গে অবসাদ গ্রাস করে আকাশকে। ধীরে ধীরে হারিয়ে যায় তার কেরিয়ার। গল্পে আকাশের অ্যালজাইমার ধরা পড়ে। এরপর একদিন নিরুদ্দেশ হয়ে যায় সে...। কখনও তাঁকে দেখা যায় সাফল্যের শীর্ষে তো কখনও ফুটে ওঠে একাকীত্বের ছবি। 

Abhimaan

অন্যদিকে,  কখনও দেখা যায় যিশু ও শুভশ্রীর সম্পর্কের গভীরতা, পর্দায় ফুটে ওঠে রোম্যান্স। তো আবার কখনও দূরত্ব তৈরি হয় দু'জনের মধ্যে। গল্পে শুভশ্রীর চরিত্রের নাম 'শ্রী'। তাঁর উপর প্রবীণ আকাশের নির্ভরশীলতা তৈরি হয়। তিন চরিত্রের সম্পর্কের রসায়ন কিছুটা গুলিয়ে গেলেও, কোথাও গিয়ে একটা মিল আছে, তা স্পষ্ট। সবটা মিলিয়েই সম্পর্কের টানাপোড়েন, গভীর প্রেম, বিচ্ছেদ বেদনা, হতাশা, একাকীত্ব সবটা এক সূত্রে বাঁধতে চেয়েছেন পরিচালক।  ঠিক কীভাবে গল্প গেঁথেছেন ইন্দ্রদীপ, তা জানা শুধু সময়ের অপেক্ষা। 

Advertisement

 

শুভশ্রী- ইন্দ্রদীপ, অভিনেত্রী- পরিচালক জুটির একসঙ্গে এটা তৃতীয় ছবি। 'বিসমিল্লাহ' বক্স অফিসে সেভাবে সাড়া না ফেলতে পারলেও চলচ্চিত্র সমালোচকদের চর্চায় ছিল।'গৃহপ্রবেশ' দারুণ সাফল্য পায়। সেই সঙ্গে, এই ছবির মুখ্য তিন অভিনেতাই আবার প্রযোজক। সব মিলিটে তাবড় শিল্পীদের কাজ নিয়ে দর্শকের বাড়তি প্রত্যাশা থাকে, একথা আর বলতে বাকি রাখে না। আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৯ জুন।   

 

POST A COMMENT
Advertisement