Ankush Oindrila Marriage: 'আমাদের বাচ্চারা জন্মেই...আর বেশি দেরি...', এবছরই কি ছাদনাতলায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা?

Tollywood Wedding: বারবার অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে নিয়ে গুজব ছড়ালেও, বিয়ের জল্পনা এখনও সত্যি হয়নি। তবে মঙ্গলবার করা অভিনেতার এক পোস্টে, বিয়ের ইঙ্গিত মিলছে।

Advertisement
'আমাদের বাচ্চারা জন্মেই...আর বেশি দেরি...', এবছরই কি ছাদনাতলায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা?  অঙ্কুশ- ঐন্দ্রিলা (ছবি: ইনস্টাগ্রাম)

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের কবে হবে, এই নিয়ে নেটিজেন থেকে শুরু করে অনুগামীরা বারবার প্রশ্ন করেন টলি জুটিকে। বারবার গুজব ছড়ালেও, বিয়ের জল্পনা এখনও সত্যি হয়নি। তবে মঙ্গলবার করা অভিনেতার এক পোস্টে, বিয়ের ইঙ্গিত মিলছে। সকলেই প্রশ্ন করছেন, এবার কি, শেষমেশ চার হাত এক হবে ২০২৬- এই?  

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে জুটির একসঙ্গে নানা মুহূর্তের ছবি, ভিডিও। এদিকে কমেন্ট বক্সে একটাই প্রশ্ন, 'বিয়ে কবে'? জুটির বিয়ের জল্পনা নতুন করে শুরু হয়েছে। আসলে, ৩১ মার্চ ছিল ঐন্দ্রিলার জন্মদিন। মনের মানুষের বিশেষ দিনে অঙ্কুশের তরফ থেকে 'বিশেষ' শুভেচ্ছাবার্তা আসবে না, তা কখনও হয়? সোশ্যাল পেজে নিজেদের একগুচ্ছ আদুরে- অদেখা ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, "১৫ বছর পেরিয়েও পথচলা অব্যাহত রয়েছে... বলা যায় আমরা যেন একসঙ্গেই বড় হচ্ছি। আমার চেনা-জানা মানুষদের মধ্যে সবচেয়ে সৎ, নির্মল এবং খাঁটি মানুষটির জন্য রইল অফুরন্ত ভালোবাসা। শুভ জন্মদিন, ঐন্দ্রিলা! তোমার জীবন ভরে উঠুক সবটুকু সুখ আর আনন্দে—এই কামনাই করি।" 

অঙ্কুশ আরও লেখেন, "আর হ্যাঁ ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই আমাদের দাদু- দিদা বলে যাতে না ডাকে তার জন্যে আর বেশি দেরি করা যাবে না কিন্তু...।" এই মজার পোস্টের পাল্টা জবাব দিয়েছেন বার্থডে গার্লও। তিনি লিখেছেন, " আমি বাকরুদ্ধ! তোমাকে চিরকাল ভালোবাসবো- আমার বেস্ট ফ্রেন্ড, আমার পার্টনার ইন ক্রাইম, আমার সব কিছু।" এই পোস্টে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়েছেন অনুগামীরা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

অঙ্কুশ- ঐন্দ্রিলার ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' মুক্তির আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেন টলি জুটি। অঙ্কুশ বলেন, "বিয়ের পর যে আরও একটা জীবন হয়, বাচ্চা, এটা-ওটা, সেটা আমাদের জীবনের প্রায়োরিটি না। এজন্যে পরিবারের তরফ থেকেও চাপ নেই। আমরা পুরোটাই নিজেদের মতো করে জীবনটাকে এনজয় করছি। কাজের মধ্যে দিয়েও এনজয় করছি। আমি অনেক জ্ঞানী লোককে বলতে শুনেছি, যদি মনের টান ঠিকঠাক রাখতে চাও তো বিয়ে করো না। যাদের ২৫- ৩০ বছর পরেও বিচ্ছেদ হয়েছে, তারাও বলেছে। আমার মনে হয়, অনেকের ক্ষেত্রে বাচ্চা, পরবর্তী প্রজন্ম বাড়ানো এগুলোই মূল প্রাধান্য হয়ে যায়। সেজন্যে বয়স পেরিয়ে যাচ্ছে ভেবে বিয়ে করতে হবেই, এরকম একটা ব্যাপার কাজ করে। আমাদের প্রায়োরিটি হল, একে অপরের সঙ্গে থাকা, নিজেদের মজা।" এরপর মজা করে অভিনেতা বলেন, "আসলে কী হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে টলমল করছে, সেখানে থেকে আমরাও টলমল করছি। তাই সেটল হয়ে গেলাম, এটা কবে বলব বুঝতে পারছি না। কারণ সব সময়ই যুদ্ধ চলছে।" 

Advertisement

এরপর ঐন্দ্রিলা বলেন, "আমি দর্শকদের উপর ছাড়ছি, আমাদের 'নারী চরিত্র বেজায় জটিল' যদি ব্লকবাস্টার হয়, আমাদের ঘরে যদি টাকা ঢোকে, আমরা বিয়ে করব। ছবি না দেখলে দায়ী দর্শক। তখন একদম প্রশ্ন করবেন না কেন এরা বিয়ে করছে না। বিয়ের আগে কেন একসাথে থাকছে। এই তো ফুর্তি চলছে। এসব নিয়ে একদম কথা বলবেন না। আগে টাকা দেবেন, আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব।" 

প্রসঙ্গত, এবছর প্রেমের প্রায় ১৫ বছর পূর্ণ হয়েছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনের। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি জুটি। যে কোনও পার্টি কিংবা উৎসব, দু'জনকে একসঙ্গেই দেখা যায় তাঁদের। সময়টা বেশ ভালই যাচ্ছে এই জনপ্রিয় জুটির। তাঁদের শেষ মুক্তিপ্রাপ্ত একসঙ্গে করা ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'বেশ পছন্দ করছে দর্শক। এবার দেখার সত্যি সত্যি কবে ছাঁদনাতলায় বসেন জুটি। 


 

POST A COMMENT
Advertisement