Abhimaan Movie: প্রসেনজিৎ, শুভশ্রীর সঙ্গে যিশুর 'অভিমান'! টলিউডের বড় খবর

New Bengali Movie: সকলেই অপেক্ষায় ছিলেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস মিলে কী কী চমক দেবেন সকলকে। এর আগে দুর্গাপুজোর গান বানিয়েছিলেন। এবার প্রথম ছবি আসছে দুই অভিনেতার প্রযোজনায়। যেখানে রয়েছে একগুচ্ছ চমক। 

Advertisement
প্রসেনজিৎ, শুভশ্রীর সঙ্গে যিশুর 'অভিমান'! টলিউডের বড় খবর প্রসেনজিৎ, শুভশ্রী, যিশু (ছবি: ফেসবুক)

গত বছর বাংলা নববর্ষে সুখবর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। একসঙ্গে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন তাঁরা। প্রযোজনা সংস্থার নাম 'হোয়াই সো সিরিয়াস ফিল্মস'। সকলেই অপেক্ষায় ছিলেন দুই অভিনেতা মিলে কী কী চমক দেবেন সকলকে। এর আগে দুর্গাপুজোর গান বানিয়েছিলেন। এবার প্রথম ছবি আসছে দুই অভিনেতার প্রযোজনায়। যেখানে রয়েছে একগুচ্ছ চমক। 

জল্পনা ছিল আগেই। বৃহস্পতিবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। যিশু, সৌরভের নতুন ছবি আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায়। ছবির নাম 'অভিমান'। প্রথমবার জুটিতে কাজ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে প্রযোজকের আসনে বসার পাশাপাশি, মুখ্য চরিত্রে থাকছেন যিশুও। এছাড়াও, কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা থাকতে পারেন গুরুত্বপূর্ণ চরিত্রে। গুরুবারে, এনটি১ স্টুডিও হয়ে গেল 'অভিমান'-র শুভ মহরৎ। সকলের এদিন ড্রেস কোড ছিল সাদা। ক্ল্যাপার বোর্ড হাতে, ফটো সেশনে সামিল হলেন শিল্পীরা।  

 

Abhimaan

এদিন প্রকাশ্যে আসা ছবির মোশন পোস্টারে দেখা যাচ্ছে, একটি প্রেক্ষাগৃহের মধ্যে একটি চেয়ারে রাখা গিটার, পাশের আসনে রাখা ফুল এবং তার পাশে রাখা একটি ব্যাগ। শোনা যাচ্ছে, এই ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ঋষি চট্টোপাধ্যায়। যিশুকে দেখা যাবে আকাশ চট্টোপাধ্যায় রূপে। একজন গায়কের ভূমিকার অভিনয় করবেন তিনি। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে তৈরি হবে 'অভিমান'। সব ঠিক থাকলে, ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে আগামী ৫ মার্চ থেকে। এছাড়া, এবছরের শেষেই এই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।

 

 

প্রসঙ্গত, এর আগে ইন্দ্রদীপ পরিচালিত 'বিসমিল্লাহ' ও 'গৃহপ্রবেশ' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে শুভশ্রীকে। যার মধ্যে, বক্স অফিসে ভাল সাফল্য এনেছিল 'গৃহপ্রবেশ'। তবে তাঁর পরিচালনায় এই প্রথম কাজ করবেন প্রসেনজিৎ ও যিশু। যে ছবির কাস্টিং এতটা শক্তিশালী এবং পরিচালকের আসনে বসছেন ইন্দ্রদীপ, তা নিয়ে সকলের কৌতূহল, উৎসাহ যে অনেকটা থাকবে, একথা আর বলতে বাকি রাখে না।
 

Advertisement

POST A COMMENT
Advertisement