Rachna Banerjee: বড় পর্দায় ফিরছেন রচনা? নানা জল্পনার পর, উত্তরে তারকা- সাংসদ বললেন...

Rachna Banerjee News: বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। তাঁর গেম শো-এর সৌজন্যে, তিনিও বাংলার 'দিদি'। দর্শকদের মনের খুব কাছের তিনি। সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই।

Advertisement
বড় পর্দায় ফিরছেন রচনা? নানা জল্পনার পর, উত্তরে তারকা- সাংসদ বললেন...  রচনা বন্দ্যোপাধ্যায় (ছবি:ফেসবুক)

বাংলার পাশাপাশি ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। তাঁর গেম শো-এর সৌজন্যে, তিনিও বাংলার 'দিদি'। দর্শকদের মনের খুব কাছের তিনি। সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। অভিনেত্রীকে অনেকেই নিজেদের আদর্শ বলে মনে করেন। বিনোদন দুনিয়ার পাশাপাশি হুগলী জেলা নিয়েও তাঁর দায়িত্ব অনেক। হুগলীর সাংসদ তিনি। তবে বড় পর্দায় কি ফিরবেন অভিনেত্রী- সাংসদ?

রচনা বন্দ্যোপাধ্যায়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'হঠাৎ একদিন'। ২০১৭ সালে তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। অনেকেই অপেক্ষায় তাঁকে রুপোলী পর্দায় দেখার। এমনকী নায়িকার সোশ্যাল পেজেও অনেকেই এই প্রশ্ন, আবদার করেন তাঁকে। অবশেষে নিজেই উত্তর দিলেন তিনি। হুগলীর এক অনুষ্ঠানে গিয়ে, বড় পর্দায় ফেরা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, "দেখা যাক। ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলব একদমই সময় নেই। আর ভবিষ্যতে বলতে পারছি না।" 

বড় পর্দাকে মিস করেন? এর আগে বাংলা ডট আজতক ডট কম-কে রচনা বলেছিলেন, "না! আমি খুব খুশি আছি। বড় পর্দায় ফেরার কোনও ইচ্ছে নেই।" ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে সেসময় নায়িকা বলেছিলেন, "এখন ওটিটি-তে অনেকে কাজ করছে। কিন্তু আসলে আমার সে সময়টা নেই এখন। আমি কোনও জিনিসকেই না বলি না। কখনও হয়তো করতে পারি। তবে একটা সময় এত ছবি করেছি। সিনেমা করার সেই আগ্রহটাই আর নেই। প্রচুর কাজ করেছি, আরও করব...তবে আমি একটু শান্তিতে ও আরামে থাকতে চাই।"  

প্রসঙ্গত, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই লুকোছাপা করেননি রচনা বন্দোপাধ্যায়। স্বামী প্রবাল বসুর সঙ্গে থাকেন না বহু বছর ঠিকই, কিন্তু বিচ্ছেদও হয়নি তাঁদের। ছেলে প্রনীলকে নিয়ে থাকেন অভিনেত্রী। ছেলেকে কো-পেরেন্টিং করছেন রচনা ও তাঁর স্বামী। তবে গত লোকসভা নির্বাচনের সময় থেকে রচনা- প্রবালের দূরত্ব আরও অনেকটাই মিটেছে। কর্মব্যস্ততার থেকে মাঝে মধ্যেই বিরতি নিয়ে ঘুরতে যান নায়িকা। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement