Sohini Sarkar Pregnancy: মা হচ্ছেন সোহিনী? টলিপাড়ায় তারকা জুটিকে নিয়ে জোরালো জল্পনা

Tollywood Gossips: টলিউডের বিভিন্ন পার্টিতে সোহিনী সরকারকে আজকাল কম দেখা যাচ্ছে। এছাড়া, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফেরা’-তে কাজ করেছেন সোহিনী।

Advertisement
মা হচ্ছেন সোহিনী? টলিপাড়ায় তারকা জুটিকে নিয়ে জোরালো জল্পনা সোহিনী - শোভন

সুখবর টলিপাড়ায়। টলিপাড়ার সূত্রের খবর, এবার নাকি মা- বাবা হতে চলেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অনেকেই নাকি এই খবর জানেন। তবে জুটি সঠিক সময় বুঝে সকলকে নিজেরা জানাতে চান বলে, আপাতত কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।     

স্টুডিওপাড়ার সূত্র বলছে, চলতি বছরের শুরুর দিকেই নাকি প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করেছিলেন তারকা দম্পতি। শুধু তাই নয়, এখন মা হওয়ার দিকে বেশ কিছুটা ধাপ এগিয়ে গিয়েছেন সোহিনী। সব ঠিক থাকলে নাকি এবছরই জুটির ঘরে ছোট্ট অতিথি আসবে। যদিও সোহিনী বা শোভন, দু'জনের কেউই এবিষয়টি নিশ্চিত করেননি। তাই যতক্ষণ তাঁরা নিজেরা সুখবর ভাগ করছেন, সকলকেই  অপেক্ষা করতে হবে।

টিনসেল টাউনের বিভিন্ন পার্টিতেও সোহিনীকে আজকাল কম দেখা যাচ্ছে। এছাড়া, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফেরা’-তে কাজ করেছেন সোহিনী। তবে ছবির প্রিমিয়ারে তাঁর অনুপস্থিতি, এই জল্পনা আরও জোরালো করছে। জুন মাসেই মুক্তি পাবে ‘অভিমান’। এই ছবিতে অভিনয় করেছেন সোহিনী। এছাড়াও রয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা। এবার দেখার, এই ছবির প্রিমিয়ারে তিনি হাজির থাকেন কিনা। 

প্রসঙ্গত, ২০২৪-র ১৫ জুলাই, চার হাত এক হয়েছিল শোভন- সোহিনীর। একেবারে নিজেদের মতো করে, 'প্রাইভেট' অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন তাঁরা। প্রায় এক বছরের প্রেম পরিণতি পায় এদিন। জুটির প্রেম, বিয়ের আগে বছরখানেক ধরে ছিল ওপেন সিক্রেট। গায়কের থেকে নায়িকা প্রায় বছর ছয়েকের বড়। পার্টি, ভ্যাকেশন থেকে যে কোনও উৎসবে তাঁদের নানা আদুরে মুহূর্তের ঝলক মিলত সোশ্যাল মিডিয়ায়। বিয়ের আগে একসঙ্গে বিদেশে ঘুরতে যান। এরপর একেবারে কাছের মানুষদের নিয়ে বিয়ে সারেন তাঁরা। 
 

POST A COMMENT
Advertisement