Srabanti Chatterjee Son Career: ঝিনুকের পাখির চোখ বলিউড! শ্রাবন্তী পুত্রের চর্চিত মনোক্রোম লুকের রহস্য কী? EXCLUSIVE

Srabanti Chatterjee Son Career: টলিপাড়ার স্টারকিডদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় পুত্র- ঝিনুক অর্থাৎ অভিমন্যু চট্টোপাধ্যায় অন্যতম জনপ্রিয়। নেটিজেনদের চোখ থাকে তাঁর সোশ্যাল পেজের দিকে। কী করছেন, কী খাচ্ছেন, কী করেন, কাদের সঙ্গে মিশছেন সবটাই থাকে নেটিজেনদের স্ক্যানারে। 

Advertisement
ঝিনুকের পাখির চোখ বলিউড! শ্রাবন্তী পুত্রের চর্চিত মনোক্রোম লুকের রহস্য কী? EXCLUSIVE ঝিনুক, শ্রাবন্তী (ছবি: ফেসবুক)

টলিউড হোক বা বলিউড, তারকা সন্তানদের নিয়ে অনেকের বিরাট কৌতূহল থাকে। টলিপাড়ার স্টারকিডদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিপুল সংখ্যক ফলোয়ার্স। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় পুত্র- ঝিনুক অর্থাৎ অভিমন্যু চট্টোপাধ্যায়কে নিয়ে। নেটিজেনদের চোখ থাকে তাঁর সোশ্যাল পেজের দিকে। কী করছেন, কী খাচ্ছেন, কী করেন, কাদের সঙ্গে মিশছেন সবটাই থাকে নেটিজেনদের স্ক্যানারে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে সকলের নজর কেড়েছেন ঝিনুক। তাঁর সাদা- কালো মনোক্রোম ফটোগ্রাফি রীতিমতো ভাইরাল। নেটমাধ্যমে উষ্ণতার পারদ চড়ালেন তারকা সন্তান। সুঠাম চেহারায় বোতাম খোলা শার্টে ঝিনুকের এই ফটোশ্যুট বেশ হৈচৈ ফেলেছে তাঁর মহিলা অনুগামীদের মধ্যে। সোশ্যাল হ্যান্ডেল থেকে পুরনো সব ছবি সরিয়ে এখন রয়েছে শুধুমাত্র এই শ্যুটের ছবি। ব্যাপারটা কী? এবিষয়ে ঝিনুক বা শ্রাবন্তী এখনও কিছুই না বললেও, খোঁজ নিল আজতক বাংলা। 

 

 

সূত্র বলছে, নিজেকে নতুনভাবে তৈরি করছেন ঝিনুক। হেরিটেজ স্কুল থেকে আইএসসি (ISC) পাস করে বছরখানেক সময় নিয়েছিলেন তিনি। এরপর, সিদ্ধান্ত নেন মায়ের মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেবেন। এজন্যে, প্রস্তুতিও শুরু করেন। তবে টলিউড না, বলিউডই ঝিনুকের পাখির চোখ। ইতিমধ্যেই মুম্বইতে পাড়ি দিয়েছেন শ্রাবন্তী-পুত্র। মুম্বইতে সুভাষ ঘাইয়ের অ্যাক্টিং স্কুল হুইসলিং উডস ইন্টারন্যাশনাল (Whistling Woods International/WWI) অ্যাক্টরস স্টুডিওতে ভর্তি হয়েছেন তিনি। শ্রাবন্তীর মুম্বইয়ের ফ্ল্যাটেই থাকছেন। কিছুদিন সেখানে থেকে সব ঠিকঠাক করে কলকাতায় ফিরেছেন  অভিনেত্রী। 

ঝিনুকের গ্রুমিংয়ের দায়িত্ব এই মুহূর্তে রয়েছে বলিউডের নামকরা স্টাইলিস্টদের হাতে। তাঁর সোশ্যাল হ্যান্ডেল নতুন করে সাজানো হচ্ছে। বি-টাউনের পেশাদার ফটোগ্রাফাররা তাঁর ফটোশ্যুট করছেন। একেবারে আটঘাট বেঁধেই সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন ঝিনুক। অভিনয় নিয়ে বছর তিনেক পড়াশোনা করেই তিনি পুরো দস্তুর কাজ শুরু করবেন। 

Advertisement

 

Srabanti jhinuk

ঝিনুক ছাড়াও নেটপাড়ায় খুবই জনপ্রিয় ছিল তাঁর গার্লফ্রেন্ড দামিনী ঘোষ। শ্রাবন্তীর সঙ্গেও তাঁর দারুণ বন্ডিং ছিল। স্পেশাল ভ্যাকেশন, পার্টি থেকে শুরু করে একে অপরকে উপহার দেওয়া, সবটাই চলত শ্রাবন্তী ও দামিনীর মধ্যে। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই সে ঝলক মিলত। ঝিনুক এই সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন ২০২১ সালের জানুয়ারি মাসে। শোনা যায়, ২০১৭ সাল থেকেই প্রেম করছিলেন তাঁরা। যদিও এর অনেক আগে থেকেই শ্রাবন্তীর বাড়িতে আনাগোনা ছিল দামিনীর। কারণ বন্ধুত্ব থেকেই শুরু হয়েছিল এই প্রেমের। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঘনিষ্ঠ ছবি পোস্ট করতে দেখা যায় তাঁদের। তবে, সূত্রের খবর এখন সেসব অতীত। আপাতত কোনও সম্পর্কে না জড়িয়ে শুধুই কেরিয়ারে মন দিতে চান ঝিনুক।  

 

Srabanti jhinuk

প্রসঙ্গত,  শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। নানা প্রতিকূলতার মধ্যেও ছেলের দায়িত্বে কোনও খামতি রাখেননি টলি নায়িকা। ছেলের সঙ্গে শ্রাবন্তীর বন্ডিং খুব ভাল। বিভিন্ন সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, যেহেতু বয়সের ফারাক খুব কম, তাই তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু।  

 

POST A COMMENT
Advertisement