Sudipta Chatterjee On Suicide: 'আমার দুঃখ- কষ্ট কেউ বুঝছে না...,' এবার আত্মহত্যা নিয়ে যা বললেন সুদীপা

Sudipta Chatterjee: জীবনের বিভিন্ন মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন সঞ্চালিকা- লেখিকা সুদীপা চট্টোপাধ্যায়। এবার আত্মহত্যা প্রতিরোধ নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। 

Advertisement
'আমার দুঃখ- কষ্ট কেউ বুঝছে না...,' এবার আত্মহত্যা নিয়ে যা বললেন সুদীপা সুদীপা চট্টোপাধ্যায় (ছবি: ফেসবুক)

ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হয়েছে বেশ কিছু মাস আগে। বর্তমানে তিনি মূলত ব্যস্ত নিজের বুটিক নিয়ে। ব্যবসায় মন দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ও জনপ্রিয় তিনি। জীবনের বিভিন্ন মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন সঞ্চালিকা- লেখিকা। এবার আত্মহত্যা প্রতিরোধ নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। 

১০ সেপ্টেম্বর, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। সমাজের জন্য একটি সচেতনতামূলক বার্তা দিলেন সুদীপা। নিজের সোশ্যাল পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "আমাদের মাঝে মাঝে মনে হয় যে, আমার কথা বোধ হয় কেউ শুনছে না। আমার দুঃখ- কষ্ট কেউ বুঝছে না। কিন্তু দেখুন আরজি কর কাণ্ডে একজনের ডাকে, কত লক্ষ লক্ষ মানুষ সবাই সবার পাশে হাতে হাত ধরে দাঁড়িয়ে পড়েছে। তাহলে আসলে আমরা ওতটা একা নই, যতটা ভাবি।" তিনি আরও বলেন, "যখনই মনে এরকম চিন্তা আসবে যে জীবনটাকে শেষ করে দেব, তখনই কারও সঙ্গে কথা বলুন। দেখবেন আপনার সমব্যথীকে খুঁজে পাবেন।"      

সাধারণত সুদীপা চট্টোপাধ্যায় যেটাই পোস্ট করেন, তারপর তাঁকে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। তবে এরকম একটা ইতিবাচক বা সচেতনামূলক বার্তাকে খারাপ চোখে দেখেননি নেটিবাচকরা। উল্টে অনেকে  নিজেদের ম্নের কথা- বেদনা শেয়ার করেছেন। 

 

প্রসঙ্গত, বারবার বিতর্কে জড়িয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। ছেলেকে সোনার গয়না পরানো থেকে শুরু করে ফুড ডেলিভারি বয় ইস্যু, পান থকে চুন খসলেই তাঁকে ছেড়ে কথা বলেন না নেটিজেনরা। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী সুদীপা। পরিবার নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষ শুনতে হয় না তাঁকে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড়।

এবছর বকরি ইদের আগে ওপার বাংলায় গিয়েছিলেন তিনি। সেখানে বাংলাদেশের একটি চ্যানেলের রান্নার শোতে অতিথি হয়ে অংশ নেন সুদীপা। সেই শোতেই গরুর মাংসের কোফতার রেসিপি দেখানো হয়। এরপর চরম বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement