Rahul Arunoday Banerjee Demise: 'চিরদিনই'র পরে রাজের আর কোনও ছবিতে দেখা যায়নি রাহুলকে, কেন?

ভাল অভিনেতা তো বটেই তবে টলিউডে স্পষ্টবাদী বলেই পরিচিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল ছিলেন বড় মাপের অভিনেতা-লেখকও। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর সিনেমা 'চিরদিনই তুমি যে আমার' ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন অভিনেতা। বক্স অফিসে সেই ছবি সুপার হিট হলেও পরবর্তীকালে রাজের কোনও সিনেমাতেই কাজ করেননি রাহুল।

Advertisement
'চিরদিনই'র পরে রাজের আর কোনও ছবিতে দেখা যায়নি রাহুলকে, কেন?রাজ ও রাহুলের মধ্যে কী ঝামেলা ছিল?
হাইলাইটস
  • ভাল অভিনেতা তো বটেই তবে টলিউডে স্পষ্টবাদী বলেই পরিচিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

ভাল অভিনেতা তো বটেই তবে টলিউডে স্পষ্টবাদী বলেই পরিচিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল ছিলেন বড় মাপের অভিনেতা-লেখকও। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর সিনেমা 'চিরদিনই তুমি যে আমার' ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন অভিনেতা। বক্স অফিসে সেই ছবি সুপার হিট হলেও পরবর্তীকালে রাজের কোনও সিনেমাতেই কাজ করেননি রাহুল। অনেকের মনেই প্রশ্ন জাগে যে রাজের হাত ধরেই যেখানে রাহুলের উত্থান, তাহলে কেন এত তিক্ত সম্পর্ক তাঁদের মধ্যে? রাহুলের মৃত্যুর আগে পর্যন্ত রাজের সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতি হয়নি। ঠিক কী ঘটেছিল রাহুল ও রাজের মধ্যে? bangla.aajtak.in-কে রাহুল জানিয়েছিলেন ঠিক কী হয়েছিল তাঁদের মধ্যে। 

বাংলা আজতক-এর পক্ষ থেকে রাহুলকে প্রশ্ন করা হয়, রাজ চক্রবর্তীর 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে তোমার কেরিয়ার শুরু, অথচ তুমি রাজের বিপক্ষে, কেন? এ প্রসঙ্গে রাহুল সেই সময় বলেছিলেন, তোমরা এটা মনে রেখেছো যে রাজের সিনেমা দিয়ে আমার শুরু, চিরদিনই তুমি যে আমার ২০০৮ সালের ১৫ অগাস্ট ছবি মুক্তি পায়। ২০০৯-এর জানুয়ারিতে বাংলার এক জনপ্রিয় সংবাদপত্রে রাজ চক্রবর্তী ইন্টারভিউ দিয়েছিলেন যে রাহুলের মতো খারাপ ছেলেকে ব্রেক দেওয়া আমার অন্যায় হয়েছে, ওর মতো খারাপ ছেলে হয় না, ওর সঙ্গে আর কাজ করতে চাই না। এবার কাজ করতে গিয়ে সম্পর্কের অবনতি অনেকেরই হয়। কিন্তু আমিও তখন নিউ কামার, যে পায়ের তলায় জমি খুঁজছে। তখন রাজের ওই ওপেন ইন্টারভিউটা আমার পরিবার, বন্ধু ও চারপাশের লোকেদের ওপর কী প্রভাব ফেলেছিল সেটা রাজ জানে না। আর ওইভাবে বলাটা কতটা প্রভাব ফেলে একজনের কেরিয়ারে, সেটা ওর বোঝা উচিত ছিল। 

রাহুল এও বলেন, আমার খুব ভাগ্য ভাল যে আমি কলকাতা শহরে একা ছিলাম না। আমার পাশে পরিবার ছিল, মা ছিল, প্রিয়াঙ্কা ছিল, বাবা তখনও বেঁচে, তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন। তাঁরা সবাই আমায় ঘিরে রেখেছিল বলে আমি সেই অবসাদ থেকে বেরোই নয়তো আমিও সুশান্ত সিং রাজপুত হতে পারতাম সেই সময়টায়। কিন্তু কেন রাজ রাহুলকে নিয়ে এরকম কথা বলেছিলেন সেই সাক্ষাৎকারে? রাহুল বলেন, এটা কেন রাজ বলেছে এটা আমি বলতে পারব না। এটার পিছনে কি লজিক কাজ করেছে এটা আমি জানি না। ওর সঙ্গে আমার মতানৈক্য হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে, সেটা ব্যক্তিগত পর্যায়েও, আজকে সেটা বলে লাভ নেই, তিক্ত কাদা ছোঁড়াছুঁড়ি হবে, ব্যক্তি মানুষ অনেকে জড়িয়ে যাবে, যাদের কোনও দোষই নেই। সেই আলোচনায় আমি যাব না। কিন্তু একজন নিউ কামার, যে তোমারই হাতে তৈরি হয়েছে, তার সম্পর্কে সর্বাধিক প্রচলিত সংবাদপত্রে তুমি এটা বলে দিলে। তাঁর কেরিয়ারের প্রভাবটা? সেটা কেউ ভাবল না। একটা কথা আছে না কুড়ুল যখন একটা গাছকে কাটে কুড়ুল ভুলে যায়, গাছ মনে রাখে, আমি সেই গাছটা। 

Advertisement

আর হয়তো রাজ-রাহুলের সেই বিতর্ক উঠবে না। তালসারি বিচে জলে ডুবে প্রাণ হারিয়েছেন রাহুল। রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। পরিচালক রাজ একাধিক সংবাদমাধ্যমের কাছে বলেন, বিশ্বাসই হচ্ছে না। এই বয়সের একটি অভিনেতা, এত ভালো অভিনেতা চলে গেল। পুরো ইন্ডাস্ট্রি মারাত্মক শকে রয়েছি। আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না। প্রচণ্ড খারাপ লাগছে। আমি এখন কিছুই বলার মতো অবস্থাই নেই।

POST A COMMENT
Advertisement