কুকুরকে কুকুর বলে ডাকায় প্রতিবেশীকে খুনতামিলনাড়ুর দিদিঙ্গুলে অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এখানে এক ব্যক্তি তার এক প্রতিবেশীকে খুন করে ফেলল। কারণ শুনলে হতবাক হয়ে যাবেন। শুধু তার কুকুরকে 'কুকুর' বলে সম্বোধন করেছিল পড়শি কৃষক। তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে গেল সে। রাগ থামল পড়শিকে খুন করে। ঘটনা এলাকার থোড়িকম্বু গ্রামের।
মৃত ব্যক্তি রায়প্পন থোড়িকম্বু গ্রামের একজন কৃষক। তার সঙ্গে প্রতিবেশি ড্যানিয়েল এবং ভিনসেন্টের সঙ্গে কুকুর নিয়ে বিবাদ লেগে থাকত। রায়প্পন তাদের আত্মীয়ও হন। রায়প্পন সব সময় বলতেন, তাঁদের কুকুর খুব আক্রমণাত্মক, রাস্তার লোকজনকে আক্রমণ করে। তাই কুকুরটিকে বেঁধে রাখার পরামর্শ দিতেন তিনি। তা সত্ত্বেও ভিনসেন্ট ও ড্যানিয়েল কুকুরটিকে বেঁধে রাখতেন না। ছেড়ে রেখে দিত।
আরও পড়ুনঃ উড়ন্ত ড্রোন গিলল কুমির, VIRAL VIDEO শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা
জানা গিয়েছে কুকুরটি একাধিক লোককে কামড়েছিল। এমনকী রায়াপ্পনকেও কুকুরটি একাধিকবার কামড়ায়। এ কারণেই রায়াপ্পন কুকুরটির ও কুকুরের মালিকের প্রতি ক্ষুব্ধ ছিলেন। এরপর থেকে কুকুরটিকে রাগে নাম ধরে না ডেকে কুকুর বলে ডাকা শুরু করেন।
রবিবার যখন রায়াপ্পান সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি প্রতিবেশীর কুকুরকে, কুকুর বলে ডাকেন। এটা নিয়েই তাদের সঙ্গে রায়াপ্পানের ফের ঝগড়া শুরু হয়। কুকুরের মালিকদের দাবি, এর নাম রয়েছে, তা সত্ত্বেও তারা, কেন তার নাম ধরে না ডেকে কুকুর বলে ডাকছিস?এর উত্তরে রায়াপ্পান কুকুরই বলবেন বলে জানান। এ বিষয়টি নিয়ে ঝগড়া, মারামারিতে বদলে যায়। রায়হানের কাছে যে লাঠি ছিল, সেটা দিয়ে কুকুরটিকে মারতে চেষ্টা করে। তখনই ড্যানিয়েল এবং ভিন্সেন্ট তাকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা খেয়ে রায়াপ্পান নীচে পড়ে যায়। তার মাথায় গভীর চোট লাগে। এতে তার মৃত্যু হয়ে যায়। আপাতত পুলিশ একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।