Kolkata Crime: সোনাগাছিতে বচসা, যৌন কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত ১

উত্তর কলকাতার যৌনপল্লী সোনাগাছিতে টাকা নিয়ে বচসার জেরে এক যৌন কর্মীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় তদন্তে নেমে শুক্রবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে বাবলু সাহা ওরফে শঙ্করকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ।

Advertisement
সোনাগাছিতে বচসা, যৌন কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত ১প্রতীকী ছবি
হাইলাইটস
  • সোনাগাছিতে বচসা, যৌন কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা
  • যৌন কর্মের শেষে ওই যৌনকর্মীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে মতপার্থক্য হয় ওই ব্যক্তির
  • অভিযোগ, এরপরই এই যৌনকর্মীকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে বাবলু

উত্তর কলকাতার (North Kolkata) যৌনপল্লী সোনাগাছিতে (Sonagachi) টাকা নিয়ে বচসার জেরে এক যৌন কর্মীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় তদন্তে নেমে শুক্রবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে বাবলু সাহা ওরফে শঙ্করকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের দিকে নিজের বাড়ি থেকে বেরিয়ে সোনাগাছিতে যান ওই ব্যক্তি। যৌন কর্মের শেষে ওই যৌনকর্মীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে মতপার্থক্য হয় ওই ব্যক্তির। অভিযোগ, এরপরই এই যৌনকর্মীকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে বাবলু। এই ঘটনায় গুরুতর জখম হন ওই যৌনকর্মী। তাঁর বাম হাত আগুনে পুড়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন, তরতরিয়ে ওজন কমায় ঝিঙে, শরীরকে ঠান্ডা ও তরতাজা রাখতেও অতুলনীয় উপকার

এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন আহত যৌনকর্মী। হাসপাতাল থেকে খবর পেয়ে পৌঁছয় পুলিশ। আহত যৌন কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বড়তলা থানার পুলিশ। এর পরের শুক্রবার দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এদিন ধৃতকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

POST A COMMENT
Advertisement