Police: তাজ্জব কাণ্ড মহিলা 'দাবাং' SI-এর, তটস্থ খোদ পুলিশ আধিকারিকরা

রাজস্থান পুলিশের সাব-ইন্সপেক্টর নয়না কানওয়ালকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে আইজি গোয়েন্দার পক্ষ থেকেও আদেশ জারি করা হয়েছে। অপহরণ মামলায় দিল্লি পুলিশ গ্রেপ্তারের পর, নয়না কানওয়াল আক্রমণের মুখে পড়েছেন।

Advertisement
তাজ্জব কাণ্ড মহিলা 'দাবাং' SI-এর, তটস্থ খোদ পুলিশ আধিকারিকরাফাইল ছবি।
হাইলাইটস
  • রাজস্থান পুলিশের সাব-ইন্সপেক্টর নয়না কানওয়ালকে সাসপেন্ড করা হয়েছে।
  • এ বিষয়ে আইজি গোয়েন্দার পক্ষ থেকেও আদেশ জারি করা হয়েছে।

রাজস্থান পুলিশের সাব-ইন্সপেক্টর নয়না কানওয়ালকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে আইজি গোয়েন্দার পক্ষ থেকেও আদেশ জারি করা হয়েছে। অপহরণ মামলায় দিল্লি পুলিশ গ্রেপ্তারের পর, নয়না কানওয়াল আক্রমণের মুখে পড়েছেন। রাজস্থান পুলিশের এডিজি ইন্টেলিজেন্স এস সেনগাত্তির জানিয়েছেন, প্রশিক্ষণার্থী এসআই নয়না কানওয়াল ক্যাম্প পঞ্চম ব্যাটালিয়ন আরএসি-তে পদে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তাব করা হয়েছে। তদন্তের কারণে নয়নাকে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তের সময় তার পদায়ন সদর দফতরের সিআইডি বিশেষ শাখায় রাখা হয়েছে। বরখাস্তকৃত এসআই নয়না কানওয়াল হলেন হরিয়ানা কেশরী এবং আন্তর্জাতিক কুস্তিগীর, যিনি ক্রীড়া কোটা থেকে ২০২২ সালে রাজস্থান পুলিশে প্রশিক্ষণার্থী সাব-ইন্সপেক্টর হয়েছিলেন। 

আরও পড়ুন-'ঘুমিয়ে ছিলাম, ভুল হয়ে গেছে', বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করে সাফাই অভিযুক্তর

বৃহস্পতিবার দিল্লি পুলিশ অপহরণের মামলায় পলাতক সুমিত নন্দালের খোঁজে রোহতকে এসআই নয়না কানওয়ালের ফ্ল্যাটে অভিযান চালায়। দিল্লি পুলিশ অভিযানের সময় সাব-ইন্সপেক্টর নয়না কানওয়ালের কাছে ২টি লাইসেন্সবিহীন পিস্তল খুঁজে পেয়েছে। তবে পুলিশকে দেখে এসআই নয়না পিস্তল দুটি ফ্ল্যাটের জানালা দিয়ে নিচে ফেলে দেন। পরে পুলিশ পিস্তল দুটি বাজেয়াপ্ত  করে।


 

POST A COMMENT
Advertisement