American Airlines: 'ঘুমিয়ে ছিলাম, ভুল হয়ে গেছে', বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করে সাফাই অভিযুক্তর

ফের প্রস্রাব কাণ্ড। নিউ ইয়র্ক থেকে দিল্লিতে আসা বিমানে এক ছাত্র ঘুমন্ত অবস্থায় আসনে বসেই প্রস্রাব করে ফেলেন বলে অভিযোগ। যা গড়িয়ে পড়ে এক সহযাত্রীর গায়ে। ওই ছাত্র নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। আমেরিকান এয়ারলাইন্সের দিল্লিগামী বিমানের ঘটনা।

Advertisement
 'ঘুমিয়ে ছিলাম, ভুল হয়ে গেছে', বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করে সাফাই অভিযুক্তরফাইল ছবি।
হাইলাইটস
  • ফের প্রস্রাব কাণ্ড। নিউ ইয়র্ক থেকে দিল্লিতে আসা বিমানে এক ছাত্র ঘুমন্ত অবস্থায় আসনে বসেই প্রস্রাব করে ফেলেন বলে অভিযোগ।
  • যা গড়িয়ে পড়ে এক সহযাত্রীর গায়ে। ওই ছাত্র নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ।

ফের প্রস্রাব কাণ্ড। নিউ ইয়র্ক থেকে দিল্লিতে আসা বিমানে এক ছাত্র ঘুমন্ত অবস্থায় আসনে বসেই প্রস্রাব করে ফেলেন বলে অভিযোগ। যা গড়িয়ে পড়ে এক সহযাত্রীর গায়ে। ওই ছাত্র নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। আমেরিকান এয়ারলাইন্সের দিল্লিগামী বিমানের ঘটনা। শুক্রবার নিউ ইয়র্ক থেকে রাত ৯টা ১৬ মিনিটে বিমানটি ওড়ে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তা এসে পৌঁছয় শনিবার রাত ১০টা ১২ মিনিটে। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

জানা গেছে ওই ছাত্র তিনি মত্ত অবস্থায় বিমানে ঘুমিয়ে পড়েছিলেন। মাঝ আকাশে ঘুমন্ত অবস্থাতেই প্রস্রাব করে ফেলেন তিনি। তা গড়িয়ে গিয়ে পড়ে পাশে বসা এক ব্যক্তির গায়ে। তিনি সঙ্গে সঙ্গে বিমানকর্মীদের ডেকে বিষয়টি জানান। তবে ওই ব্যক্তি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি। অভিযুক্ত যুবক তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনও পদক্ষেপ করতে চাননি সহযাত্রী।

তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টিতে পদক্ষেপ করেছেন। বিমানকর্মীরা প্রথমে ছাত্রের কীর্তি পাইলটকে জানান। তিনি দিল্লি বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে এ বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে বিমানটি নামলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।

নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী যদি বিমানে আপত্তিজনক আচরণের জন্য দোষী সাব্যস্ত হন, তবে নির্দিষ্ট সময়ের জন্য তাঁর বিমানে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হবে। এ ক্ষেত্রেও সেই নিয়ম লাগু হয়েছে। ভারতীয় ছাত্রকে নিষিদ্ধ করেছে বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স।

উল্লেখ্য, কিছু দিন আগে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। তিনিও নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ। সঞ্জয় মিশ্র নামে সেই যাত্রীকে পরে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিমানে যাতাযাতে নিষেধাজ্ঞাও জারি করা হয়। 

আরও পড়ুন-বউদির সঙ্গে ঘনিষ্ঠতা, নির্দোষ প্রমাণে গরম কয়লার ওপর 'অগ্নিপরীক্ষা' যুবকের, VIDEO

Advertisement

 

POST A COMMENT
Advertisement