Advertisement
দেশ

Bihar Flood: গঙ্গা সর্বকালীন রেকর্ড উচ্চতায় বইছে, বিহারে বন্যা কতটা ভয়াবহ? ছবিগুলিই তার প্রমাণ

বিহারে বন্যা পরিস্থিতির হাই অ্যালার্ট
  • 1/10

বন্যা পরিস্থিতির নিরিখে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিহারে। গঙ্গার জল বিপদসীমার উপরে বইছে। বহু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে। 
 

ভয়াবহ বন্যার আশঙ্কা
  • 2/10

ভোজপুর, পটনা, সরন, বৈশালী, নালন্দা, বেগুসরাই, লক্ষ্মীসরাই ও জাহানাবাদে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।
 

গঙ্গার জল বিপদসীমা ছাপিয়ে গিয়েছে
  • 3/10

গঙ্গার জল যে হারে বাড়ছে, তাতে বিহারের বড় অংশের মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সচেতনতা প্রচারে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং জনসাধারণের উদ্দেশে ঘোষণার ব্যবস্থাকে ব্যবহার করা হবে।

Advertisement
গঙ্গা সর্বকালীন রেকর্ড উচ্চতায়
  • 4/10

বিহারের রাজধানী পটনায় যে ভাবে গঙ্গার জল বাড়ছে, তাতে দুশ্চিন্তায় সরকার। বিহার সরকারের জল সম্পদ দফতরের পূর্বাভাস বলছে, পটনার গান্ধীঘাটে হয়তো গঙ্গা সর্বকালীন রেকর্ড উচ্চতা ছাপিয়ে যাচ্ছে। মোকামাতেও একই পরিস্থিতি হয়ে যাবে আজ অর্থাত্‍ শুক্রবারের মধ্যেই।
 

নদীর ক্রমবর্ধমান জলস্তর
  • 5/10

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি গঙ্গার তীরবর্তী এলাকা পরিদর্শন করে নদীর ক্রমবর্ধমান জলস্তর, বাঁধগুলির নিরাপত্তা এবং বন্যাপ্রবণ এলাকাগুলিতে প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি আধিকারিকদের আগেভাগেই সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার এবং সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন।
 

গঙ্গার জল সর্বকালীন রেকর্ড উচ্চতায়
  • 6/10

সম্ভাব্য বন্যাকবলিত এলাকাগুলিতে আগাম নিরাপদ আশ্রয়কেন্দ্র, চিকিৎসা পরিষেবা, পানীয় জল, খাবার এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

সহায়তা করবে এসডিআরএফ এবং এনডিআরএফ
  • 7/10

পরিস্থিতির অবনতি হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রয়োজন হলে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজে প্রশাসনকে সহায়তা করবে এসডিআরএফ এবং এনডিআরএফ।

Advertisement
তেজস্বীর নিশানায় এনডিএ সরকার
  • 8/10

এহেন পরিস্থিতি বিহারের এনডিএ সরকারকে নিশানা করছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর দাবি, গঙ্গা, শোন, পুনপুন, গন্ডক, কোশী, বোধি গন্ডক, বাগমতী নদীর জল বিপাদসীমার উপরে বইছে। 
 

১৫টি জেলা বন্যার কবলে
  • 9/10

ইতিমধ্যেই রাজ্যের ১৫টি জেলা বন্যার কবলে। কিন্তু সরকার তৈরি নেই এই পরিস্থিতি মোকাবিলায়। কোনও জায়গায় ত্রাণ পর্যন্ত পৌঁছচ্ছে না। ঘর, বাড়ি, খেত, স্কুল, সব জলে ডুবে গিয়েছে। 
 

আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন
  • 10/10

আজ দুপুরে হেলিকপ্টারে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। এরপর একটি উচ্চ পর্যায়ের মিটিং করেছেন। 

Advertisement