Advertisement
দেশ

PM মোদীকে নিজের হাতে ঝালমুড়ি খাওয়ালেন CM শুভেন্দু, দেখুন PHOTOS

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের হাতে মাখা ঝালমুড়ি খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • 1/10

ভোটপর্ব মিটেছে। ১৫ বছরের তৃণমূল সরকারকে উৎখাত করে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তবে ঝালমুড়ি রাজনীতি এখনও চলছে। যার এক ঝলক আজ বুধবার দেখা গেল দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের হাতে মাখা ঝালমুড়ি খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
 

 উপস্থিত নেতাদের ঝালমুড়ি খাওয়ান শুভেন্দু
  • 2/10

আজ দিল্লিতে NDA-র শরিক দলগুলির বৈঠকে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে ছিলেন প্রধানমন্ত্রী মোদী-সহ এনডিএর বহু শরিক দলের শীর্ষস্থানীয় নেতারা। সেখানেই উপস্থিত নেতাদের ঝালমুড়ি খাওয়ান শুভেন্দু। 
 

প্রধানমন্ত্রী মোদীর ঝালমুড়ি খাওয়ার ভিডিও ভাইরালও হয়েছে
  • 3/10

প্রধানমন্ত্রী মোদীর ঝালমুড়ি খাওয়ার ভিডিও ভাইরালও হয়েছে। আর হবে নাই বা কেন! তিনি নিজেই যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তা দেখে বেজায় খুশি নেটিজেনরা। 
 

Advertisement
ভোটের পর ঝালমুড়ি উদযাপন
  • 4/10

সেই ভিডিওতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটি ব্য়ানারের সামনে দাঁড়িয়ে। সেখানে লেখা, ঝালমুড়ি। আর তার সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি বিলি করছেন শুভেন্দু অধিকারী। 
 

ঝালমুড়ি বিলি
  • 5/10

তারপরে সেখানে আসেন প্রধানমন্ত্রী মোদী নিজে। আর তাঁর হাতে মুড়ি তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই মুড়ি হাসিমুখে নিজে তো নিচ্ছেনই আবার অন্যদের হাতেও তুলে দিচ্ছেন।
 

ভোটের পর ঝালমুড়ি খেয়ে আনন্দ
  • 6/10

প্রসঙ্গত, ভোটের আগে ঝাড়গ্রামে প্রচার অনুষ্ঠানে গিয়ে একটি দোকানে গিয়ে ঝালমুড়ি খান। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে ঝালমুড়ি। 
 

মোদীর সঙ্গে শুভেন্দু
  • 7/10

এই ঘটনার পর থেকেই রাজ্য ও দেশের দিকে দিকে ঝালমুড়ি হাতে নিয়ে প্রচার শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাতে সাড়া মেলে ভালো। 
 

Advertisement
NDA-র নেতারা সামিল ঝালমুড়ি খেতে
  • 8/10

এদিকে ভোটের পর ফলাফল যায় বিজেপির পক্ষে। তারপর থেকেই এই ঝালমুড়ি অন্য মাত্রা পায়। ভোটের ফলাফল প্রকাশের দিনই পশ্চিমবঙ্গে বিজেপির নেতা-কর্মীরা ঝালমুড়ি নিয়ে অভিনন্দন জানান সাধারণ মানুষকে। 
 

বিজেপির সদর দফতরে ঝালমুড়ি বিতরণ
  • 9/10

যেমন ফল প্রকাশের পরই রাজ্য বিজেপির সদর দফতরে ঝালমুড়ি বিতরণ করা হয়েছিল। দেশের নানা প্রান্তেও একই ছবি দেখা গিয়েছিল। 
 

ঝালমুড়ি বিশ্বের দরবারেও পৌঁছেছিলেন নমো নিজেই
  • 10/10

ঝালমুড়ি বিশ্বের দরবারেও পৌঁছেছিলেন নমো নিজেই। বিদেশে গিয়েও তাঁর গলায় উঠে এসেছে ঝালমুড়ির প্রসঙ্গ।       
 

Advertisement