Advertisement
দেশ

TMC Rebel MPs: ত্রিপুরার NCPI-তে দেব-কাকলি-সুদীপরা, তৃণমূলে ভাঙনে তোলপাড় দিল্লি, Photos

দিল্লিতে বড় রাজনৈতিক পদক্ষেপ
  • 1/10

তৃণমূলের বিদ্রোহী সাংসদরা রবিবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে বৈঠক করেন। বৈঠকের পরেই জাতীয় রাজনীতিতে নতুন জল্পনার সূত্রপাত হয়েছে।

কাকলি ঘোষ দস্তিদার
  • 2/10

স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর কাকলি ঘোষ দস্তিদার জানান, তৃণমূলের ২০ জন সাংসদ আলাদা ভাবে বসার আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, এই সংখ্যা দলের মোট সাংসদ সংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি।

ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অব ইন্ডিয়া
  • 3/10

বিদ্রোহী সাংসদদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা ত্রিপুরার আঞ্চলিক দল ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিচ্ছেন।

Advertisement
NCPI
  • 4/10

কাকলি ঘোষ দস্তিদারের দাবি, NCPI-এর সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁরা দেশের স্বার্থে কাজ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে সহযোগিতার কথাও জানিয়েছেন তিনি।
 

বিদ্রোহী শিবিরের দাবি
  • 5/10

বিদ্রোহী শিবিরের দাবি, বর্তমানে তাঁদের সঙ্গে ২০ জন সাংসদ রয়েছেন। ভবিষ্যতে আরও দু’জন সাংসদ যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিদ্রোহী সাংসদ
  • 6/10

সূত্রের খবর, বিদ্রোহী সাংসদরা তৃণমূলের বর্তমান নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের জেরেই আলাদা রাজনৈতিক পথ বেছে নিচ্ছেন। লোকসভায় নতুন পরিচয়ে নিজেদের প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।

 দল ভাঙার এই প্রচেষ্টা
  • 7/10

অন্য দিকে, এই উদ্যোগের বিরোধিতা করে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দল ভাঙার এই প্রচেষ্টা দলত্যাগ বিরোধী আইনের পরিপন্থী।

Advertisement
রাজনৈতিক বিশ্লেষক
  • 8/10

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি জটিলতা এড়াতেই NCPI-এর সঙ্গে জুড়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন বিদ্রোহীরা। স্বীকৃত একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে সাংবিধানিক বাধা অনেকটাই কমে যেতে পারে।
 

ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি
  • 9/10

ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অব ইন্ডিয়া মূলত ত্রিপুরাভিত্তিক একটি আঞ্চলিক দল। তবে অসম, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও তাদের সীমিত সাংগঠনিক উপস্থিতি রয়েছে।
 

জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ?
  • 10/10

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের এক বড় অংশের সাংসদ যদি NCPI-এর ছত্রছায়ায় চলে যান, তবে তা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। লোকসভার সমীকরণেও এর প্রতিফলন দেখা যেতে পারে।

Advertisement