Advertisement
দেশ

Sonam Wangchuk: 'মৃত্যুশয্যায় সোনম,' জানালেন দীপকে, এ বার অর্গ্যান ফেলিওর হতে পারে, আশঙ্কা ডাক্তারদের

সোনম ওয়াংচুক মৃত্যুশয্যায়
  • 1/10

'আমি এটা বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলছি, সোনম এখন মৃত্যুশয্যায়।' ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রধান অভিজিত্‍ দীপকে বলেই ফেললেন কড়া সত্যিটা। 
 

 ২৮ জুন থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন
  • 2/10

আজ অর্থাত্‍ শুক্রবার ২০ দিনে পড়ল পরিবেশকর্মী ও বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার সোনম ওয়াংচুকের আমরণ অনশন। NEET কেলেঙ্কারির পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ২৮ জুন থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
 

 শরীরের সব হাড় দেখা যাচ্ছে
  • 3/10

একটি ভিডিও বার্তায় দীপকে জানান, সোনম ওয়াংচুকের এতটাই খারাপ অবস্থা যে তাঁর শরীরের সব হাড় দেখা যাচ্ছে। বাথরুম যাওয়ার সময় দু বার মাথা ঘুরে পড়ে যাওয়া থেকে সামলেছেন। শারীরিক অবস্থা ক্রমেই সঙ্কটের দিকে যাচ্ছে। মঞ্চ থেকে সিঁড়ি দিয়ে নামতে পর্যন্ত পারছেন না। সবাইকে ধরতে হচ্ছে। পা টলছে।
 

Advertisement
মাঝে মাঝে সমর্থকদের উদ্দেশ্যে হাতও নাড়ছেন
  • 4/10

এই অবস্থাতেও মুখের হাসি বজায় রেখেছেন সোনম। মাঝে মাঝে সমর্থকদের উদ্দেশ্যে হাতও নাড়ছেন। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরাও যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের সমর্থনে জড়ো হয়েছেন। 
 

'আমাকে অনশন ভাঙতে বলবে না'
  • 5/10

দীপকে তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'আমি সোনমকে অনশন ভঙ্গ করতে অনুরোধ করেছিলাম। উনি আমায় রেগে বললেন, শাট আপ। আমাকে অনশন ভাঙতে বলবে না। বরং সরকারকে বলো আমাদের কথা শুনতে, আমাদের সঙ্গে আলোচনা করতে।'

এই মামলা দিল্লি হাইকোর্টেও পৌঁছে গিয়েছে
  • 6/10

সোনমের দীর্ঘ অনশনে শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডাক্তাররা। বৃহস্পতিবারই তাঁরা জানিয়ে দিয়েছেন, এখন যা পরিস্থিতি, এরপর মাল্টিঅর্গ্যানে প্রভাব পড়তে শুরু করবে। এই মামলা দিল্লি হাইকোর্টেও পৌঁছে গিয়েছে। 
 

 ২০ জুলাই ককরোচ জনতা পার্টি র সংসদ অভিযান
  • 7/10

যদিও ওয়াংচুক জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের তরফে সাড়া না পেয়ে অনশন ভাঙলে খারাপ বার্তা যাবে। ২০ জুলাই ককরোচ জনতা পার্টি র সংসদ অভিযান রয়েছে। সেই মার্চে সাধারণ মানুষকে যোগ দেওয়ারও আবেদন জানিয়েছেন সোনম। 

Advertisement
 প্রতিদিন ওয়াংচুকের স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে
  • 8/10

অনশনরত সোনম ওয়াংচুকের জীবনরক্ষায় যা প্রয়োজন, তা-ই করতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রকে এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চের নির্দেশ, সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন ওয়াংচুকের স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। 

 'প্রতিটি জীবন মূল্যবান'
  • 9/10

চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে যদি চিকিৎসার প্রয়োজন পড়ে, তা হলে সেই বিষয়ে পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, 'প্রতিটি জীবন মূল্যবান।'
 

চিকিৎসকদের পরামর্শ মেনেই চলা হবে
  • 10/10

বৃহস্পতিবার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, সরকারি ডাক্তাররা ইতিমধ্যেই ওয়াংচুকের স্বাস্থ্যপরীক্ষা করেছেন। তুষারের আশ্বাস, চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে ওয়াংচুকের স্বাস্থ্য সংক্রান্ত কোনও সহায়তার প্রয়োজন হয়, তা হলে কেন্দ্র তা করবে। তবে সে ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ মেনেই চলা হবে।


 

Advertisement