ব্রিকস সম্মেলন ২০২৬ লাইভ (ছবি: পিটিআই)১২ এবং ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই দেশে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে একে আরও রাষ্ট্রপ্রধানরা দেশে আসতে শুরু করেছেন। এই সম্মেলনে খাবার থেকে শুরু করে শক্তি, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা সহ একাধিক বিষয়ে বিশদে আলোচনা হতে পারে।
এবারের ব্রিকস অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ভারত মণ্ডপমে। ইতিমধ্যেই আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছে। কড়া নিরাপত্তায় ঢেকেছে চারিদিক।
ওদিকে আজ সকালেই ব্রিকস নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ব্রিকস ইতিবাচক হবে বলেই আশা করছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি বার্তা দেন, 'আগামী কয়েকদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা ব্রিকস সম্মেলনে যোগ দিতে এক জায়গায় হবেন। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে বিশ্বের উন্নতির জন্য বিভিন্ন বিষয়ে এই সম্মেলনে ইতিবাচক আলোচনা হবে।'
এই অনুষ্ঠানে আসছেন কারা?
ব্রিকস উপলক্ষে ৩ দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া আসবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আবু ধাবির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং।
নিরাপত্তা তুঙ্গে
ইতিমধ্যেই ব্রিকসের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে নয়াদিল্লিতে। ১৫ হাজার পুলিশকর্মী মোতোয়েন করা হয়েছে। পাশাপাশি ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। সেই সঙ্গে গোটা দিল্লিতে ৫০০-রও বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
BRICS সম্মেলনের মাঝেই দিল্লির অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি শুরু। ইতিমধ্যেই জলমগ্ন হতে শুরু করেছে বেশ কিছু এলাকা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে রেড অ্যালার্ট ইস্যু করা হয়েছে।
BRICS সামিটে দিল্লিতে এসেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইতিমধ্যেই তিনি ভারত মণ্ডপমে পৌঁছে গিয়েছেন। তাঁকে অভ্যর্থনা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
VIDEO | UN Secretary-General Antonio Guterres arrives in Delhi to attend BRICS Summit 2026.#BRICSUpdatesOnPTI#BRICS2026#BRICS#BRICSSummit#BRICSIndia pic.twitter.com/DcAHAbRIqf
— Press Trust of India (@PTI_News) September 11, 2026
BRICS Summit Live: ভারত তার 'অতিথি দেবো ভব' এর মহৎ ঐতিহ্যকে সামনে রেখে দিল্লিতে শি জিনপিংকে আপ্যায়ন করতে কোনও প্রচেষ্টাই বাকি রাখবে না। তবে, এই কূটনৈতিক আতিথেয়তা এবং হাসিমুখের আড়ালেও গালওয়ান সংঘাতের তিক্ত স্মৃতি এবং অরুণাচল প্রদেশের সীমান্তে চিনের আগ্রাসী কার্যকলাপের স্মৃতি বড় হয়ে থাকবে। এখন দেখার এই বৈঠকের পর কোনও সমাধান সূত্র বেরোয় কি না।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পালাম এএফএস বিমানবন্দরে অবতরণ করেছেন। তিনি ব্রিকসে যোগ দিতে এসেছেন।
বাংলার কুচো নিমকি থাকছে BRICS সম্মেলনে অতিথিদের মেনুতে। তাজ হোটেলে যে সমস্ত বিদেশি অতিথিরা থাকবেন তাঁদের চেখে দেওয়ার সুযোগ মিলবে বাংলার এই স্ন্যাকস। দিল্লির একাধিক বিলাসবহুল হোটেলগুলি সেজে উঠেছে, আয়োজন করা হয়েছে হরেক স্বাদের খানাপিনার। কী কী থাকছে রুশ প্রেসিডেন্ট পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেনুতে? পড়ুন বিস্তারিত...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিমান ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছে। খানিকক্ষণ পরেই দিল্লি বিমানবন্দরের মাটি ছোঁবে তাঁর বিমান। BRICS সামিটে যোগ দেবেন পেজেশকিয়ান।
BRICS সামিটে যোগ দিতে ৩ দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। আজ অর্থাত্ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট। BRICS সামিট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X হ্যান্ডেলে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিশ্বের সব দেশকে। মোদী লিখলেন, 'আগামী কয়েক দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে একত্রিত হবেন। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী, বিশ্বকল্যাণের লক্ষ্যে এই সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক ও অর্থবহ আলোচনা হবে।' বিস্তারিত পড়ুন: আজই মোদী-পুতিন মিটিং, ব্রহ্মস থেকে S-400, আলোচনায় আরও কী কী?
ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে ব্রিকস বিজনেস ফোরামের উদ্বোধন করা হল। সেখানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, 'এ বছরটি একটি মাইলফলক। কারণ এই বছরে প্রাতিষ্ঠানিক ব্রিকস সহযোগিতার ২০ বছর পূর্ণ হল।'
ইরানের রাষ্ট্রপতি ড. মাসুদ পেজেশকিয়ান ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এই এই তথ্য দিয়েছে।