Affair: বউদির সঙ্গে ঘনিষ্ঠতা, নির্দোষ প্রমাণে গরম কয়লার ওপর 'অগ্নিপরীক্ষা' যুবকের, VIDEO

রামায়ণে বর্ণিত রয়েছে নিজের সতীত্ব প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে। মেয়েদেরই বার বার নিজেকে পবিত্র প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে হয়! কিন্তু এবার দেখা গেল উল্টো কাণ্ড। বৌদির সঙ্গে কোনও অবৈধ সম্পর্ক নেই, তা প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিলেন এক যুবক।

Advertisement
বউদির সঙ্গে ঘনিষ্ঠতা, নির্দোষ প্রমাণে গরম কয়লার ওপর 'অগ্নিপরীক্ষা' যুবকের, VIDEOফাইল ছবি।
হাইলাইটস
  • রামায়ণে বর্ণিত রয়েছে নিজের সতীত্ব প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে।
  • মেয়েদেরই বার বার নিজেকে পবিত্র প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে হয়!

রামায়ণে বর্ণিত রয়েছে নিজের সতীত্ব প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে। ভারতে বিভিন্ন সময়ে দেখা গেছে মেয়েদেরই বার বার নিজেকে পবিত্র প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে! কিন্তু এবার দেখা গেল উল্টো কাণ্ড। বৌদির সঙ্গে কোনও অবৈধ সম্পর্ক নেই, তা প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিলেন এক যুবক।

ঘটনা তেলেঙ্গানার মুলুগু অঞ্চলের। নিজের সততার পরীক্ষা দিতে ওই যুবককে দেখা গেল জ্বলন্ত কয়লার ওপর হাঁটতে। খালি হাতে তুলতে হল গরম বেলচা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অগ্নিপরীক্ষার ভিডিও। তেলেঙ্গানার বাঞ্জারুপাল্লে গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম গঙ্গাধর। অভিযোগ, স্ত্রীর সঙ্গে প্রতারণা করে তিনি নিজের দাদার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই অভিযোগ খণ্ডন করতে অগ্নিপরীক্ষা দিতে হয় গঙ্গাধরকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অগ্নিকুণ্ডের চারধারে পরিক্রমা করে পা রাখছেন গরম কয়লায়।

 

তবে গঙ্গাধরের নামে কোনও অভিযোগ আনেনি তাঁর স্ত্রী। কিন্তু অন্য সূত্র থেকে অভিযোগ পৌঁছয় গ্রামের পঞ্চায়েতের কাছে। তার পরই বসে বিচারসভা। সেখানে সিদ্ধান্ত হয় তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হবে। কিন্তু অগ্নিপরীক্ষায় সফল হয়েও রেহাই নেই। অভিযোগ, পঞ্চায়েত থেকে জোর করে তাঁকে দোষ স্বীকার করে নিতে বাধ্য করা হচ্ছে।

আরও পড়ুন-মেকআপ করিয়ে মুখ পুড়ল কনের, বিয়ে ভেঙে দিল বর

 

POST A COMMENT
Advertisement