IAF Sukhoi-30 And Mirage Aircraft Crash: মধ্যপ্রদেশে ভেঙে পড়ল সুখোই-মিরাজ যুদ্ধবিমান, ২ পাইলট সুরক্ষিত

মধ্যপ্রদেশের মোরেনার কাছে একটি সুখোই-৩০ এবং মিরাজ ২০০০ বিমান ভেঙে পড়ল। প্রতিরক্ষা সূত্রে খবর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

Advertisement
মধ্যপ্রদেশে ভেঙে পড়ল সুখোই-মিরাজ যুদ্ধবিমান, ২ পাইলট সুরক্ষিত
হাইলাইটস
  • মধ্যপ্রদেশের মোরেনার কাছে একটি সুখোই-৩০ এবং মিরাজ ২০০০ বিমান ভেঙে পড়ল।
  • প্রতিরক্ষা সূত্রে খবর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

মধ্যপ্রদেশের মোরেনার কাছে একটি সুখোই-৩০ এবং মিরাজ ২০০০ বিমান ভেঙে পড়ল। প্রতিরক্ষা সূত্রে খবর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুটি বিমান মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড়ান শুরু করছিল। একটি মহড়া চলছিল। মোরেনার প্রশাসন সূত্রে খবর, ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুই পাইলটকে নিরাপদে বের করে আনা হয়েছে। এবং তারা সামান্য আঘাত পেয়েছেন।

অন্যদিকে রাজস্থানের ভরতপুরেও বায়ুসেনার বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে দুই যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগে বায়ুসেনার বিমানে দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। উত্তরপ্রদেশের আগ্রা থেকে উড়ে আসা একটি হেলিকপ্টার রাজস্থানের ভরতপুর জেলার উচাইন এলাকায় বিধ্বস্ত হয়। তবে আবাসিক এলাকা ওই দুর্ঘটনা হয়নি। জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, ভরতপুরে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে কি না, তা জানতে বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার সময় সুখোই বিমানে দুজন পাইলট ছিলেন এবং মিরাজ বিমানটিতে ১ জন পাইলট ছিলেন। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে ২ জন পাইলট নিরাপদে আছেন।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের আকাশপথে মহড়া চলছিল বায়ুসেনার। এ দিন সকালে গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখোই-৩০ ও মিরাজ ২০০০- এই দুটি যুদ্ধবিমান উড়ান শুরু করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি বিমান ভেঙে পড়ে। আপাতত বায়ুসেনার মহড়া বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে বায়ুসেনা সূত্রে।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানদুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাক্সবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। ভেঙে পড়া দুটি বিমানের মধ্যে মাত্র পাঁচশো মিটার দূরত্ব ছিল। বিমানদুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি অন্য় কোনও কারণে ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। আইএএফ কোর্টের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক সূত্রে আরও জানা গিয়েছে, সুখোই-৩০ যুদ্ধবিমানে যে দুইজন পাইলট ছিলেন, তারা সুরক্ষিত রয়েছেন। 

Advertisement

অন্য়দিকে, রাজস্থানের ভরতপুরেও একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। এদিন রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর রয়েছে। তার আগে পর পর বিমান দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে। 


আরও পড়ুন-Jetpack Suit পাচ্ছে ভারতীয় সেনা, জলে-জঙ্গলে উড়েই চালানো যাবে নজরদারি

 

POST A COMMENT
Advertisement